মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রেশম বাগান তনচংগ্যা পাড়ায় ইক্ষু চাষে সফলতা পেয়েছে চাষীরা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে কাপ্তাই উপজেলার ১ নং  চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রেশম বাগান এলাকায় ৯ টি ফ্লটে ইক্ষু চাষ করে সফলতা অর্জন করেছে প্রান্তিক চাষীরা।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে রেশম বাগান তনচংগ্যা পাড়ায় গিয়ে দেখা যায়, সারি সারি ইক্ষু গাছ। চাষীরা ইক্ষু গাছ কেটে বেপারিদের কাছে বিক্রি করছে আবার কেউ কেউ ইতিমধ্যে ইক্ষু বিক্রি করে দিয়েছে।

এসময় কথা হয় ইক্ষু চাষী মায়াদেবী তনচংগ্যার সাথে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৪- ২০২৫ রোপণ মৌসুমে আমি ৬০ শতাংশ জমিতে ইক্ষুর চাষ করি। পাইকারি ব্যবসায়ীরা আমাদের থেকে প্রতি পিস ইক্ষু ২২ থেকে ২৫ টাকা করে কিনে নেন। ইতিমধ্যে কিছু ইক্ষু বিক্রি করে দিয়েছি, আমি বেশ লাভবান হয়েছি।

কথা হয় ইক্ষু চাষী ইতি তনচংগ্যার সাথে, তিনি বলেন এই বছর আমি প্রায় ১ একর জমিতে ইক্ষুর চাষ করেছি, মোটামুটি ভালো ফলন হয়েছে। আমি বিক্রি করে লাভবান হয়েছি। কৃষক সিন্ধু প্রভা তনচংগ্যা বলেন আমিও এই প্রকল্প হতে সুবিধা নিয়ে ১ বিঘা জমিতে ইক্ষুর চাষ করে সফলতা পেয়েছি।

কথা হয়, প্রকল্পের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের কনসালটেন্ট ধনেশ্বর তনচংগ্যার সাথে, তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রেশম বাগান তনচংগ্যা পাড়া এলাকায়

৯ টি প্লটে ইক্ষু চাষ করে সফলতা অর্জন করেছে প্রান্তিক চাষীরা। প্রকল্প হতে প্রত্যেকটি প্লটে ১ বিঘা করে ইক্ষুর চাষ করার জন্য  চাষীদের সুযোগ সুবিধা দেওয়া হলে অনেকে নিজ উদ্যোগে আরোও বেশী করে কৃষি জমিতে ইক্ষুর চাষ করে সফলতা পেয়েছেন। তিনি আরোও বলেন, ২০২৪ সালের নভেম্বর মাসে গাছ লাগার পর ফলন আসে ২০২৫ সালে আগস্ট মাসে। বিএসআরআই আখ-৪২ ( রং বিলাস) জাতের ইক্ষু চাষ করেছেন কৃষকরা। এটা খুবই মিষ্টি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টর্চার সেলের সন্ধান

মুকুলে ভরে গেছে নানিয়ারচরের আম বাগানগুলো

বন বিভাগের নাকের ডগায় দিবারাত অবৈধভাবে কাঠ পাচার

নানিয়ারচরে মাদকবিরোধী পুলিশের অভিযানে যুবক গ্রেফতার

কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ

বিলাইছড়ি UNCC সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক শিখন সফর অনুষ্ঠিত 

বাঁশখালী থেকে অপহৃত শিশু আদিয়াতকে উদ্ধার: মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

পাহাড়ের শীতগ্রস্ত মানুষের পাশে বিজিবি’র ভালোবাসার উষ্ণতা

কাপ্তাইয়ে নারানগিরি ক্লাস্টারের টিচার্স ডে অনুষ্ঠিত

জুরাছড়িতে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: