শুক্রবার , ২১ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফিলিস্তিনে ইসরাইলী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ২১, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ

স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল সহকারে চৌমুহনী মুক্ত মঞ্চে সমবেত হন।

“সর্বস্তরের মুসলিম উম্মাহ” ব্যানারে আয়োজিত সমাবেশে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চৌমুহনী সদর জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন,পুরাতন মারিশ্যা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক, ইমাম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম দেওয়ানী, মাদ্রাসা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাফেজ নজরুল ইসলাম, মডেল টাউন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাচালং বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কাউসার উদ্দিন নুরী। এছাড়াও পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমদসহ বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক– অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসলিমজনতা সমাবেশে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ফিলিস্তিনের মুসলিমদের উপর ইসরালী নগ্ন হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে সমগ্র মুসলিম রাষ্ট্র সমুহকে এক হয়ে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহবান জানান। তারা আরো বলেন এক সময় এই ইসরাইলের ইহুদীরা মুসলিমদের দুয়ারে দুয়ারে ঘুরেছে এক টুকরো জায়গার জন্য কিন্তু আজ তারা মুসলিমদের জায়গায় অবস্থান করে মুসলিমদের উপর নগ্ন হামলা করে আসছে। বক্তারা আরও হুশিয়ারি দিয়ে বলেন, এই মুসলিমরা বীরের জাতি, এই মুসলিমরা যখন ঐক্যবদ্ধ হবে তখন তোমরা পালানোর জায়গা পাবে না।

সমাবেশ শেষে ফিলিস্তিনের মুসলিমসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা সদর জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমীন কুতুবী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নৌকাকে সমর্থনে সরে দাঁড়ালেন লংগদুর ২ স্বতন্ত্র প্রার্থী

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

পার্বত্য চট্টগ্রামের সকল জাতিকে জনসংখ্যা অনুপাতে কোটা দেওয়ার দাবি পিসিসিপি’র

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার শোক

কাপ্তাইয়ে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রস্তুতিমূলক সভা

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে-দীপন তালুকদার

বাঘাইছড়ি ২৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

নিয়োগ বিজ্ঞপ্তি: প্রধান শিক্ষক আবশ্যক

error: Content is protected !!
%d bloggers like this: