সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পার্বত্য রাঙামাটি জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সেনানিবাসে আয়োজিত এ সভায় নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনী সময়ে সকল সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম ও তথ্য আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় রাঙামাটি রিজিয়ন কমান্ডার উল্লেখ করেন যে, নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল নিরাপত্তা সংস্থাকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও জানানো হয় যে, সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রসমূহে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পোলিং সেন্টার এলাকায় অবস্থান করে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করা হবে।

সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং জেলা নির্বাচন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করলো প্রশাসন 

খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ৩২ বিজিবি

কাউখালীতে ইউপিডিএফের গোপন আস্তানা উচ্ছেদ করল সেনাবাহিনী

সাজেকে আসছেন মহামান্য রাষ্ট্রপতি / ১০ থেকে ১৪ মে বন্ধ থাকবে রিসোর্ট, কটেজ, যানচলাচল 

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন

লংগদু উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ডিসি ও এসপি

বাঘাইছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

রাঙামাটিতে দীপংকর তালুকদার এগিয়ে

বাঘাইছড়িতে বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই

পলাশ বড়ুয়া’র পরিবারকে খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগীতা

error: Content is protected !!
%d bloggers like this: