সোমবার , ৩০ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ৯ টি বিষয়ে পুরস্কার অর্জন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৩০, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে কাপ্তাই নৌ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ( বিএন স্কুল এন্ড কলেজ) ৫ টি বিষয়ে প্রথম, ৩ টি বিষয়ে দ্বিতীয় এবং ১ টি বিষয়ে তৃতীয় স্থান সহ সর্বমোট ৯ টি বিষয়ে পুরস্কার অর্জন করেছে।
সোমবার (৩০ মে) সকাল সাড়ে ৯ টা হতে বিকেল পর্যন্ত চট্টগ্রাম কাজেম আলী স্কুল এন্ড কলেজ এ জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে
উচ্চঙ্গ সংগীত ও নজরুল সংগীত দুইটি বিষয়ে খ বিভাগে বিএন স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র পৃথ্বীরাজ সাহা প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে যাবার গৌরব অর্জন করেন।

এছাড়া জারি গান ক গ্রুপে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী স্বর্ণালি বড়ুয়া ও তাঁর দল প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে যাবার জন্য মনোনিত হন।

একইদিন অনুষ্ঠিত লোকনৃত্যে ৯ম শ্রেণীর ছাত্রী বিন্তি ধর নীলা দ্বিতীয় স্থান অধিকার করেন। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এদিকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার
সাঁতারে বিএন স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র থোয়াই মারমা ১ম স্থান অধিকার করেন। সোমবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে গত রবিবার (২৯ মে) সকাল ১০ টা হতে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর নবম শ্রেণীর ছাত্র পৃথ্বীরাজ সাহা উচ্চাঙ্গ সঙ্গীত গ বিভাগে প্রথম স্থান এবং নজরুল সংগীতে দ্বিতীয় স্থান অধিকার করেন।
এছাড়া একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র অনির্বাণ দত্ত শুভ্র গ বিভাগে তবলায় দ্বিতীয় স্থান এবং গীটারে তৃতীয় স্থান অধিকার করেন।
এদিকে বিভাগীয় পর্যায়ে তাদের এই সাফল্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লেঃ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দাপ্তরিক কাজে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী 

কাপ্তাইয়ে সোনালী রঙের অজগর উদ্ধার; বনে অবমুক্ত

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ২৬৮ রোগীর চিকিৎসা সেবা

বিলাইছড়িতে ৭০ বছর বৃদ্ধার পাশে আপন বলতে কেউ নেই

অশ্রুজলে কাপ্তাইয়ের দুই শিক্ষককে স্মরণ করলেন সহকর্মীরা

ডা. এস এম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও প্রার্থনা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত

কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

খাগড়াছড়িতে কাল শুরু হচ্ছে ২য় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস

error: Content is protected !!
%d bloggers like this: