সোমবার , ৯ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার ১৫ কেজির অজগর, জাতীয় উদ্যানে অবমুক্ত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৯, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার করা ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কাপ্তাই জাতীয় উদ্যানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইমরুল কায়েসের উপস্থিতিতে সাপটি অবমুক্ত করা হয়।

এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মারমা পাড়া ছাত্রাবাস এলাকায় অজগর সাপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি রেসকিউ টিমের সদস্য মো. সাকিবকে জানান। তিনি কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনকে বিষয়টি অবহিত করেন। তাঁর মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধারের উদ্যোগ নেন।

রেসকিউ টিমের সদস্য মো. সাকিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁরা অজগর সাপটি উদ্ধার করেন। পরে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও রেসকিউ টিমের সমন্বয়ে সাপটিকে নিরাপদে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বড়ুয়া এবং উপজেলা রেসকিউ টিমের সদস্য ও বন বিভাগের সদস্যরা  উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইমরুল কায়েস জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট / ৫২তম ব্যাচের বিদায় সংবর্ধনা

রাঙামাটি জেলা পরিষদে বিতর্কিত সদস্যদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

কাপ্তাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 

পার্বত্যাঞ্চলে শান্তি বিনষ্টকারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না- দীপংকর তালুকদার

বান্দরবানে জেলা পরিষদের চাকরিতে বৈষম্যহীন নিয়োগের দাবিতে সাংবাদ সম্মেলন

লংগদুতে ইয়াবাসহ দুজন আটক

বিলাইছড়িতে লাগসই প্রযুক্তি ও সম্প্রচারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

আমরা আল্লাহর আইন চালু করতে চাই- অধ্যাপক আহছান উল্লাহ

কাউখালী উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

জুরাছড়ি প্রাথমিক শিক্ষা সমিতির নেতৃত্বে নিত্যানন্দ ও ধন কুমার

error: Content is protected !!
%d bloggers like this: