বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্হাপন 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৬, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বৃহস্পতিবার কাপ্তাই উপজেলায় উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সকালে প্রথমে তিনি ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় ৪০ লাখ টাকা ব্যয়ে লোটাস শিশু সদনের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন, ৩৫ লাখ টাকা ব্যয়ে শিলছড়ি পুরাতন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। পরে তিনি ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে জেটিঘাট বাইতুছ ছালাম জামে মসজিদের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩০ লক্ষ টাকা ব্যয়ে নতুনবাজার পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৩০ লক্ষ টাকা ব্যয়ে চৌধুরীছড়া জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন।

এসময় রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক , কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ , চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক ওহাব, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা সহ কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে প্রাণী সম্পদ বিষয়ক প্রশিক্ষণ

কাপ্তাইয়ে কাব কার্ণিভাল, অংশ নিল ১৮০ শিশু 

ডা. রোমেলের উপর হামলার ঘটনায় আদালতে মামলা; তিন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাপ্তাইয়ে আলোচিত সুমি হত্যা, প্রধান আসামি মহিবুল গ্রেপ্তার

মহালছড়িতে “cyber security best for office ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাইখালী বাজারের প্রতিবন্ধি টিটু ভট্টাচার্য পেলেন হুইল চেয়ার 

দুর্গাপূজা চীবরদান পালনে রাঙামাটি পৌরসভার অনুদান বিতরণ

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথম দিনে রাজস্ব আয় ৯ লাখ টাকা

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে লংগদুতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: