রবিবার , ২০ মার্চ ২০২২ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে আলোচিত সুমি হত্যা, প্রধান আসামি মহিবুল গ্রেপ্তার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২০, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাইয়ের আলোচিত হাসিনা আক্তার সুমি হত্যামামলার প্রধান আসামি মহিবুলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০মার্চ) বিকেলে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।

পুলিশ সুপার বলেন- মাত্র আট দিনের মধ্যে পুলিশের বিশেষ তৎপরতায় সুমি হত্যার প্রধান আসামি মুহিবুলকে নেত্রকোনা জেলার মদন থানাধীন কাইটাইল এলাকায় চট্টগ্রামের র‌্যাব-৭ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ওয়ার্ডের জাকির হোসেন ‘স’ মিল মুরগীর টিলা নামক এলাকার মনির উদ্দিন ভাণ্ডারীর ছেলে।

এসপি মীর মোদদাছছের হোসেন আরও বলেন- প্রেম সংক্রান্ত এবং বিয়ে প্রত্যাখানের ফলে নির্মম এবং পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে সুমিকে হত্যা করে। সুমি ও মহিবুল এক সময় মাদক ব্যবসা আদান প্রদান এবং দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ঘটে। এক পর্যায়ে মহিবুল সুমিকে বিয়ের কথা বলে টাকাসহ শারীরিক বিভিন্ন সুবিধা ভোগ করে। কিন্তু মহিবুলকে তার পরিবার পারিবারিকভাবে চলতি মাসের ১৮ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনীয়ার রাণীরহাট এলাকায় বিয়ে দেয়ার জন্য দিন তারিখ ধার্য করে।

ওই বিয়ের খবর সুমি জানতে পারে। বিয়ের বিষয় নিয়ে মহিবুল ও সুমির মাঝে বিএফআইডিসি স্কুল মাঠে কথাকাটা কাটি হয় এবং দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মহিবুল তার প্রেমিকা সুমিকে ইট, পাথর দিয়ে মাথা ও মুখে আঘাত করে করে হত্যা করে এবং দিয়াসলাইয়ের আগুনে পুড়িয়ে ১১ তারিখের কোন এক সময় তাকে বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত শৌচাগারে ফেলে দেয়। মুহিবুল জবানবন্দিতে এসব কথা নিজ মুখে স্বীকার করে বলে এসপি জানান।

উল্লেখ্য ১২মার্চ বিকেলে কাপ্তাই বিএফআইডিসির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত শৌচাগার থেকে হাসিনা আক্তার সুমির পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমির মা আমেনা বেগম ১৩মার্চ বাদি হয়ে তিনজন ও আরো অজ্ঞাত নামা ৫ জনের নামে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই বিএসপিআই এ ৪ মাস ব্যাপি কেয়ার গিভিং উদ্বোধন

না ফেরার দেশে সাংবাদিক পলাশ বড়ুয়া

রামগড়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করলো প্রশাসন 

জেলা পরিষদের যেকোন নিয়োগের দুর্নীতির তথ্য দিতে পারলে চাকুরি বাতিল করা হবে- অংসুই প্রু চৌধুরী

চট্টগ্রামে ওটিডিএমসির মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান

পানির স্বল্পতায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সর্বনিন্মে 

লংগদুর ধর্ষক শিক্ষক আব্দুর রহিমকে স্কুল থেকে আজীবন বহিষ্কারের দাবীতে মানববন্ধন সমাবেশ

জুরাছড়িতে টানা বৃষ্টিতে চার ইউনিয়ন প্লাবিত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ দিন ধরে

৪৮ঘন্টার মধ্যে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে হুশিয়ারি নেতৃবৃন্দের

লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: