শনিবার , ১৬ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিজিবির অভিযানে বান্দরবানে ১২টি আগ্নেয়াস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
জুলাই ১৬, ২০২২ ১১:১২ অপরাহ্ণ

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১২টি আগ্নেয়াস্ত্র’সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার ভোরবেলায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তের পুট্টারঝিরি নামক এলাকায় পাহাড়ের অভ্যন্তরে চোরাকারবারি চক্রের একটি গোপন আস্তানায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

এসময় পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্ববর্তী আস্তানা থেকে পরিত্যক্ত বস্তাবন্দি অবস্থায় ১টি চাইনিজ রাইফেল, ১টি এসবিবিএল অস্ত্র, ১টি, দেশীয় তৈরী পিস্তল ১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ৮টি, ডায়ানা ৩৫০ মেঘনাম, বার্মিজ মদ ১২ বোতল, বার্মিজ সিগারেট ১০ প্যাকেট এবং বার্মিজ বস্তা ৪টি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগ্নেয়াস্ত্র সরঞ্জাম গুলো সীমান্ত অঞ্চলে চোরাচালান জড়িত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি বিজবি ১১ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃকর্নেল রেজাউল করিম জানান, মিয়ানমার সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র আদানপ্রদান ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

ওয়াগ্গায় বিলাতি ধনিয়া পাতা চাষে লাভবান কৃষক

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ব্যাডমিন্টন খেলায় তর্কের জেরে রাকিবের পা কাটল সহপাঠীরা; গ্রেফতার এক

ফের ৬ ইঞ্চি করে ছাড়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট 

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই-এএসপি মাহমুদা বেগম

রাঙামাটি ফিসারি বাঁধে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রামে বঙ্গবন্ধুর মু্র‍্যাল ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাঙামাটি জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: