শনিবার , ১৫ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিশ্ব সাদাছড়ি দিবসে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / প্রতিবন্ধীদের প্রতি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৫, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ

 

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ও প্রতিবন্ধী সেবা’র আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।

“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৫অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।

এতে সংসদ সদস্য ও শরণার্থী টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, প্রধান অতিথিরি বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। আমাদের ভাই-বোন। তারা কেউ আমাদের পর নয়। তারা আমাদের আমাদের সকলে সমাজেরই অংশ। তাদের প্রতি খেয়াল রাখা, ভালো রাখা আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য। আমরা সবসময় তাদের পাশেই আছি। প্রতিবন্ধীদের প্রতি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাদের প্রতি অবহেলা না করারও জন্য আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শাহজাহান, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ত্রিনা চাকমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি জেলা পরিষদের সোয়া দুই কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

১০ টি পদে লোক নিয়োগ করবে টংগ্যা

নানিয়ারচরে বিজয় দিবস উদযাপন

বিলাইছড়িতে ইয়ুথদের সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন পরিদর্শনে কোরিন আলেকজান্দ্রা থেবোজ

তঞ্চঙ্গ্যা গানের প্রথম সংকলন ‘চিত্রাংফুল’ এর মোড়ক উন্মোচন 

২৪ ঘন্টা না পেরোতে ফের সাজেকে সড়ক দুর্ঘটনা, আহত ১২

কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কাপ্তাইয়ের রাইখালীতে সূর্যব্রত মেলায় পুর্ণার্থীদের ভিড়

কাপ্তাইয়ে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

error: Content is protected !!
%d bloggers like this: