সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

প্রতিবেদক
এম.কামাল উদ্দিন, রাঙামাটি
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

রাঙ্গামাটি জেলায় সহিংসতা ও সংঘর্ষের ঘটনার কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরল্লাহ নূরীর নেতৃত্বে সাত সদস্যের কমিটির সদস্যরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ নূরল্লাহ নূরী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে অনাকাঙ্খিত সহিংসতার ঘটনায় একটি তদন্ত টিম আমরা রাঙ্গামাটি এসে তদন্ত কাজ শুরু করেছি। তদন্ত টিম সহিংসতা ঘটনার মুল কারন কি ছিল, সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নসহ ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সরকারের কাছে আগামী ১৪ দিনের মধ্যে সুপারিশ প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এ সময় তদন্ত কমিটির সদস্য রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মো: শাহনেওযাজ রাজু, সহকারী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্রসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার কারণ উদঘাটনে গত বৃস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরল্লাহ নূরীকে আহবায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে সরেজমিন পরিদর্শন ও তদন্তপূর্বক চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কাপ্তাইয়ের জয়িতা নারী মাসাংফ্রু খিয়াং: প্রতিকূলতাই তার সাফল্যের প্রেরণা

সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল বন বিভাগ

পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতির মেলবন্ধন: জোন কাপ ভলিবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

কর্ণফুলী নদী থেকে উদ্ধার সাম্বার হরিণটি মারা গেল

জুরাছড়িতে ৩৫ টি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ বিতরণ

লংগদুতে জেল হত্যা দিবস পালিত

মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা

বাঘাইছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা / ‘১৮ বছরের নিচে বিয়ে দেওয়া বাল্যবিবাহ’

error: Content is protected !!
%d bloggers like this: