বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁও–ঈদগড় সড়কে অপহৃত নজরুল, মুক্তিপণে ছাড়

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জানুয়ারি ১, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে সংঘটিত গণডাকাতির ঘটনায় অপহৃত নজরুল ইসলাম (২৫) মুক্তিপণের বিনিময়ে পরিবারের কাছে ফিরে এসেছেন। গত মঙ্গলবার রাতে ঈদগাঁও ইউনিয়নের হিমছড়ি ঢালায় ওই গণডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অপহৃত নজরুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা গ্রামের নুর মোহাম্মদ পেটানের ছেলে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অর্ধলক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেয় ডাকাতচক্র। তার ফিরে আসায় পরিবার ও এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

অপহরণ থেকে ফিরে নজরুল ইসলাম জানান, ডাকাতির সময় তাকেসহ মোট চারজনকে অপহরণ করা হয়। পরে অন্যদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হলেও তাকে গভীর পাহাড়ি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা সশস্ত্র ছিল এবং সারাক্ষণ মুখোশ পরিহিত অবস্থায় তাকে পাহারা দিত। বুধবার এশার আজানের সময় তাদের দাবিকৃত ৫০ হাজার টাকা তার চাচাত ভাই পাহাড়ি বনাঞ্চলের একটি স্থানে পৌঁছে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, মুক্তিপণের বিনিময়ে অপহৃত ব্যক্তির ফিরে আসার বিষয়টি তিনি সংবাদমাধ্যমে জেনেছেন। এর আগে কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হত্যাচেষ্টার অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি সাব্বির কারাগারে

কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত 

১লা বৈশাখ রঙিন করতে মানিকছড়িতে আলপনা আঁকছেন শিল্পীরা

ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশন বৈঠক নিয়ে পিসিসিপি’র হুশিয়ারি 

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার

ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

রোয়াংছড়িতে গরীব ও অসহায়দের মাঝে সহযোগিতা প্রদান

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

ওয়াগ্গা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: