মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
অক্টোবর ৩, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে,আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন।

মঙ্গলবার (৩ অক্টোবর) বান্দরবান বালাঘাটা পুলিশ লাইন্স ড্রিল শেডে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনকে বিকশিত করতে হলে নিজেকে শিক্ষায় বিকশিত করতে হবে। জাতি গড়ার হাতিয়ার হিসেবে শিক্ষকদের যে ভূমিকা, এই ভূমিকা অনন্য-অসাধারণ। এ কারণে আমি মনে করি একটি দেশকে এগিয়ে নিতে হলে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে, শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং অভিভাবক দের উদ্দেশে বলেন, ‘বিনিয়োগ করুন সন্তানদের পেছনে। দালানকোঠা করার দরকার নেই। সন্তানদের শিক্ষিত করুন। এটাই হবে বড় বিনিয়োগ।’

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ৫০ লাখ টাকার ব্যয়ের পুলিশ লাইন স্কুল ভবন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন এর সভাপতিত্বে ৬৯ পদাতিক বিগ্রেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, লতা হারবাল (বিডি) লিমিটেড চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম, বান্দরবান সরকারি কলেজে অধ্যক্ষ নুরুল আবছার চৌধুরী, পৌর মেয়র সামশুল ইসলাম, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশসহ সরকারি ঊধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

রাঙামাটি বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে

কাপ্তাই হ্রদে পানিস্বল্পতা: দিন দিন কমছে বিদ্যুৎ উৎপাদন

বিএনপি নেতা সেলিম উদ্দিন বাহারীর পুজা মন্ডপ পরিদর্শন ও উপহার প্রদান

খাগড়াছড়ির চার বীর কন্যাদের সাথে স্কুল ছাত্র-ছাত্রীদের হয়ে গেলো ব্যতিক্রমী “মিট দ্যা প্রাইড” 

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবসের মেলার সমাপ্তি

কাপ্তাইয়ে ঝড়ো হাওয়ায় দুই বসতবাড়ি ক্ষতিগ্রস্ত

উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে তলিয়ে যাচ্ছে বাঘাইছড়ি 

দীঘিনালা সুষ্ঠু ভোট গ্রহণ চলছে

মহালছড়িতে জেলা পরিষদের সহযোগিতায় বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছ রোপণ

error: Content is protected !!
%d bloggers like this: