রবিবার , ২৯ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ২৯, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ অনুষ্ঠান দুপুর পর্যন্ত চলে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু এবং মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন, ত্রিপিটক ও গীতা থেকে পাঠ করা হয়। পরে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি পাঠ করেন। এতে বিদ্যালয়ের শিক্ষাজীবনের স্মৃতি, শিক্ষক ও সহপাঠীদের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যৎ জীবনের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়।

এরপর অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কেক কেটে ক্লাস পার্টির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষার্থীরা দলীয় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি পাহাড়ের বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিসত্তার সৌন্দর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তাদের এই অর্জনকে স্বীকৃতি জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করা হয়।

বিদায়ী শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আনন্দ, আবেগ ও স্মৃতিচারণের নানা মুহূর্ত। বিদ্যালয়ের প্রিয় শিক্ষক, সহপাঠী ও দীর্ঘদিনের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন শিক্ষাজীবনে পা রাখার আগে এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে বাবাকে গলা কেটে হত্যা মামলায় ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে শিশু কণ্যার লাশ উদ্ধার: নিঁখোজ আরও –১

প্রথাগত নেতৃত্বে নতুন প্রজন্মের প্রতিনিধি: ইখিন চৌধুরীর স্বপ্ন, সংগ্রাম ও প্রত্যয়

এবার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে উচ্চ ফলনশীল জাত চিনাল-১ চাষে সফলতা

রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করলো হিল সার্ভিস

বাঘাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ দলের সাবেক দুই নেতার লাশ উদ্ধার

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু-এর পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ

ফায়ার ফাইটার নিপনের কন্যা উন্নতির স্কুল খরচ ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত লেকার্স স্কুলের

error: Content is protected !!
%d bloggers like this: