শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এবার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে উচ্চ ফলনশীল জাত চিনাল-১ চাষে সফলতা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

কৃষকের বাতিঘর হিসাবে পরিচিত রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এবার উচ্চ ফলনশীল জাত চিনাল- ১ এর বীজ উৎপাদন এবং এর চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। বীজ বপনের মাত্র আড়াই মাসের মাথায় চিনাল এর ভালো ফলন হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে গবেষণা কেন্দ্রে গিয়ে দেখা যায় এক বিঘা জমিতে শত শত চিনাল গাছে চিনাল ফল ধরে আছে। প্রতিটি গাছে ৫ হতে ৬ টি চিনাল ফল ধরেছে।

এসময় কথা হয় কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মুহাম্মদ জিয়াউর রহমানের সাথে। তিনি বলেন, চিনাল-১ একটি উচ্চ ফলনশীল জাতের ফল। এই ফল দেখতে গোলাকার ও আকর্ষণীয়। এটা সোনালী হলুদ রঙের হয়। প্রতিটি ফলের গড়  ওজন ১.৩-১.৪ কেজি। এটার  স্বাদ হালকা মিষ্টি এবং  সুগন্ধিযুক্ত ও আঁশবিহীন।

তিনি আরোও বলেন, গবেষণা কেন্দ্রের এক বিঘা জমিতে  চলতি বছরের ১৪ সেপ্টেম্বর এর প্রথম বীজ রোপণ করা হয়। মাত্র আড়াই মাসের মধ্যে গাছে ফলন আসে। হেক্টর প্রতি  ফলন হয়েছে ১৯ টন। রবি ও খরিপ দুই মৌসুমেই এর  চাষাবাদ করা যায়। সারা বছর গাছে ফুল আসে এবং ৭০ থেকে ৮০ দিন পর ফল পাকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাফজয়ী পাহাড়ের মেয়েদের সংবর্ধনা দিতে রাঙামাটিতে প্রস্তুতি

কাপ্তাইয়ে ২ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার

কাপ্তাই থানা থেকে গ্রিল কেটে পালাল চুরির মামলার আসামি

রাঙামাটিতে আন্তর্জাতিক বন দিবস অনুষ্ঠিত

রাজস্হলীর শফিপুরে আনসার ভিডিপির গ্ৰামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

বান্দরবানে ইয়াবাসহ একজন আটক

কাপ্তাই থানা পুলিশ’র অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

করলিয়া প্রকল্পে বদলে যাচ্ছে ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ির ৮০ পরিবারের জীবন

খাগড়াছড়িতে ডেভিল হান্টে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

‎পার্বত্য জেলা পরিষদের নিয়োগে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ চেয়ে ৬ দফা দাবি কোটা বিরোধী ঐক্যজোটের

error: Content is protected !!
%d bloggers like this: