শনিবার , ১৫ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের বড়ইছড়িতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
মার্চ ১৫, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির  আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাঁর নাম মো: মাসুদ। তিনি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকার বাসিন্দা।

শনিবার (১৫মার্চ) বিকাল ৫টায় এই ঘটনা ঘটে বলে জানান ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের  ইউপি সদস্য অমল কান্তি দে। তিনি আরোও জানান  ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মাসুদ নিজ ঘরে আত্মহত্যা করেছে। তবে সে খুবই মদ্যপানে আসক্ত ছিল।

কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: