রবিবার , ২৭ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানে নীলাচল গভীর খাদে মিললো পর্যটকের মরদেহ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
আগস্ট ২৭, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

বান্দরবানের শহর থেকে সবচেয়ে কাছে পর্যটন স্পট নীলাচলে ৩শত ফুট খাদ থেকে মারুফ হোসেন (২৫) নামে এক পর্যটকের মরদেহ পাওয়া গেছে। নিহত যুবক ঢাকা গাজিপুরে সদর এলাকার বাসিন্দা।

রবিবার (২৭ আগষ্ট) দুপুরে বান্দরবান পর্যটন এলাকার নীলাচলে সুইং এন্ড থ্রিল থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সাভির্সে কর্মীরা।

পুলিশ সূত্রে জানা যায়, নীলাচলে নীলাম্বরী রিসোর্টের তার রুমে একটি চিরকুট দেখতে পায়।

অনেক খোঁজাখুঁজি করে না পেলে প্রশাসনকে অবহিত করেন কটেজ কর্তৃপক্ষ। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলাবাহিনী ৩শত ফুট খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নীলাম্বরী রিসোর্ট ম্যানেজার সাইদুল ইসলাম বলেন, গতকাল বিকালে নীলাচলে এসে সেই পর্যটক একটি রুমভাড়া নেন। আজ সকালে রিসোর্টে বয় নাস্তা দিতে গেলে রুমে তালাবদ্ধ দেখতে পান।

কয়েক ঘন্টা পর রুমে তালা খুলে ভিতরে দেখেন একটি চিরকুট পড়ে আছে। পরে প্রশাসনকে জানানো হয়।

বান্দরবান ফায়ার সার্ভিস উপ- পরিচালক পুনচন্দ্র মুৎসুদ্দী বলেন, নীলাচলের প্রায় ৩শ ফুট খাদ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়া গেছে। তবে তার মৃত্যু কারণ পুলিশ সনাক্ত করবে বলে জানান এই কর্মকর্তা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমী বলেন, বৈরি আবহাওয়া কারণে দীর্ঘ কয়েক ঘন্টা পর ৩শত ফুট খাদ থেকে ফায়ার সার্ভিস সদস্যরা তার লাশ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল “মরদেহ খুজে পাওয়া গেলে এইখানে কবর দিবেন। আমার থাকা ব্যবহৃত মোবাইল বিক্রি করে কাফনের কাপর কিনে যেন কবর দেওয়া হয়।” তবুও সেটি আত্মহত্যা নাকি হত্যার ঘটনা ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি শুরু

বাঘাইছড়ি / ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড মসজিদসহ ঘরবাড়ি

সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৮ পর্যটক আহত

জুরাছড়িতে ঘরবসেই সঞ্চয় পেল ভিজিডি সুবিধা ভোগীরা

দরিদ্র রোগীদের পাশে মহালছড়ি জোন, দ্বিতীয় ধাপে চশমা বিতরণ সম্পন্ন

রাঙামাটির কামারবাড়িতে ভীড়, ব্যস্ত সময় পার করছে কামাররা

কাউখালীর দুর্গম ডোবাকাটায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

ঢাকায় পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ

সম্মেলনকে কেন্দ্র করে দুই মেরুতে রাঙামাটি আওয়ামী লীগের নেতাকর্মীরা

সাজেকে সড়ক দূর্ঘটনার কবলে পর্যটকবাহী সিএনজি: সেনাবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: