বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৩ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৬, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ ঘনফুটের বেশি অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল উপজেলার রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়া  এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৯ দশমিক ৮৩ ঘনফুট সেগুন কাঠ এবং ৩ দশমিক ১৪ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা কাঠের পরিমাণ ২২ দশমিক ৯৭ ঘনফুট।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালস বলেন, “বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে অবৈধ কাঠ পাচার রোধ ও দেশের বনজ সম্পদ সংরক্ষণে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস, জনমনে স্বস্তি

কাপ্তাইয়ে হরিণছড়া ভোট কেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দু’জন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

টানা ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন

সীতাকুন্ড আলী নগর বহুমুখী সমবায় সমিতির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সাজেকে চাঁদের গাড়ী উল্টে আহত ৯

কাপ্তাইয়ে যৌতুকের ১০ লাখ টাকা পরিশোধ না করায় মারধরের অভিযোগ

মহালছড়িতে মারমা কল্যাণ সমিতি ও উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: