শুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে হরিণছড়া ভোট কেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি।
নভেম্বর ২৪, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম ২ নং ওয়ার্ডের হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পের জন্য খাস জমি পরিদর্শন, হেডম্যান কার্যালয় পরিদর্শন এবং গভীর নলকূপ স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো: মহিউদ্দিন ।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় তিনি প্রথমে ১১৯ নং ভার্য্যাতলী মৌজা পরিদর্শন করেন এবং হেডম্যান ও কারবারিদের সাথে মতবিনিময় করেন।

পরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পের জন্য খাস জমি পরিদর্শন এবং গভীর নলকূপ স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেন সবশেষে তিনি হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে এই স্কুলটি ব্যবহৃত হবে।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক ( নিরাপত্তা) সাখাওয়াত কবির, ১১৯ নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং কারবারিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়া সরকারি কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে বিজিবির নানা আয়োজন

কাপ্তাইয়ে সাড়ে চার হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক- ১, টয়োটা কার জব্দ

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ

ভূ-রাজনৈতিক ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান

কাপ্তাইয়ে কৃষক মাঠ স্কুলের উদ্বোধন 

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে নিহত ১ আহত ৭

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কল্যাণী বড়ুয়ার যোগদান

বন বিভাগের নাকের ডগায় দিবারাত অবৈধভাবে কাঠ পাচার

লংগদুর গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের দেড়যুগ পূর্তি

error: Content is protected !!
%d bloggers like this: