রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বোধিপুর বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
অক্টোবর ২৯, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

রাঙামাটিতে বৌদ্ধধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসব শুরু হয়েছে গত শনিবার থেকে।

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের বোধিপুর বন বিহারের ২০ তম কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এই দানোৎসব অনুষ্ঠানের শুরু হয়।


গত শনিবার(২৮ অক্টোবর) বিকাল হতে শুরু হওয়া ২৪ ঘন্টার ভিতরে চরকায় তুলা কেটে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে তৈরি চীবরটি বোধিপুর বন বিহার অধ্যক্ষ জিন বোধি মহাস্থবিরের হাতে চীবর হস্তান্তরের মাধ্যমে শুরু হয় মাসব্যাপী এ দান উৎসব অনুষ্ঠান।


চীবর দানের দিনের দ্বিতীয় পর্বে রবিবার বিকালে কল্পতুরু ও কঠিন চীবর মাথায় নিয়ে নেচে গেয়ে চীবর দানে যোগ দেয় হাজারো পুণ্যার্থী।
চীবর দানে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ নানান দান অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় চীবর দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনভান্তের শিষ্যসংঘ প্রধান ও রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, ইন্দ্রগুপ্ত মহাস্থবিরসহ অর্ধ শতাধিক বুদ্ধ ভিক্ষু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্ণাথী অংশগ্রহণ নেন। বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনে প্রবারণা পূর্ণিমা পালনের পর দিন থেকে দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ বিহারে মাস ব্যাপী ধারাবাহিকভাবে চলে এই কঠিন চীবর দান উৎসব চলবে। ১০০টি বন বিহার শাখায় এ রীতিতে চীবর দান অনুষ্ঠিত হবে। ২৩ ও ২৪ নভেম্বর বন বিহার শাখা প্রধান রাঙামাটি রাজবন বিহারে অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর এ দানোৎসবের সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য আড়াই হাজার বছর আগে তথাগত ভগবান বুদ্ধের আমলে বিশাখা নামে একজন পূন্যবর্তী ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে এই কাপড় বুদ্ধকে দান করেন। এই অনুকরণে ৪০ বছর আগে থেকে পার্বত্য চট্টগ্রামে এই অনুষ্ঠান পালিত হয়ে আসছে। পরিনির্বাণপ্রাপ্ত বনভান্তে এই অনুষ্ঠানের প্রচলন করেন। সে অনুযায়ী বন বিহার শাখাগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই কর্ণফুলি নদীতে মৎস্য বিভাগের  অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ

রাঙামাটিতে আন্তর্জাতিক নার্স দিবস পালন

বিজু-সাংগ্রাই-বৈষু-বিহু উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের বিশেষ আর্থিক সহায়তা প্রদান 

কাপ্তাইয়ে বড়শি দিয়ে মাছ শিকার করতে এসে ডুবে শিকারীর মৃত্যু 

কাপ্তাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

কর্ণফুলী পেপার মিল আবার ঘুরে দাঁড়াবে -শিল্পমন্ত্রী

ব্রেক ফেল করে বালু বোঝাই ট্রাক ফেরির কিনারে, রাইখালীতে ফেরী চলাচল সাময়িক বন্ধ

খাগড়াছড়িতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা আনিছ

error: Content is protected !!
%d bloggers like this: