শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ বছর পূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

পার্বত্যঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ বছর পূর্তি এবং হাসপাতাল দিবস উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) হতে দুই দিনব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

এদিন সন্ধ্যা ৭টায় হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়ামে চিকিৎসক, নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে  মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপি অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এই অঞ্চলের জন্য একটি ঐতিহ্য। এখানকার স্বাস্থ্য সেবার মান উচুঁমানের। প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্র লোকজন এখানে এসে বছরের পর বছর ধরে সেবা গ্রহন করে আসছেন। এই হাসপাতাল আমাদের জন্য আর্শীবাদ।
হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা বিলিয়ম এ সাংমার সঞ্চালনায় এসময় কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার বক্তব্য রাখেন। পরে হাসপাতাল দিবস উপলক্ষে অনুষ্ঠিত ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রসঙ্গত: চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ব্রিটিশ ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির (BMS) পক্ষ থেকে ডা. জি. ও. টেইলর (Dr. G. O. Taylor) একটি ছোট ডিসপেনসারি বা অস্থায়ী হাসপাতাল হিসেবে এটি শুরু করেন এবং পরবর্তীতে এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

চকরিয়ার খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সুজন-খাগড়াছড়ি জেলা কমিটির নতুন সভাপতি অ্যাড. নাসির এবং সম্পাদক প্রকৌশলী নির্মল দাশ

স্কুলের তালাবন্দি কক্ষের মেঝেতে পড়ে আছে ৯’শ ৫৪টি সোলার প্যানেল

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র: ৪টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ১৭২ মেগাওয়াট

কাপ্তাইয়ে কর্ণফুলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন 

দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে– মুহাম্মদ শাহজাহান

কাপ্তাইয়ের ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু 

সড়কে আগুন দিয়ে ইউপিডিএফের সড়ক অবরোধ পালন

কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: