শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সনাতন যুব পরিষদের উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাই উপজেলা সনাতন যুব পরিষদের উপজেলা কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য। সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার সহ সভাপতি বাবলু বিশ্বাস অমিত এর সভাপতিত্বে এসময় প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চিৎমরম মাতা সীতা দেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ। আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীল।

আশু মল্লিক এবং ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা সমলেন্দু বিকাশ দাশ,  সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু,  সহ সভাপতি অজয় সেন ধনা ও প্রীতিষ চন্দ্র দে কাজল, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য,  ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, কাপ্তাই মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা: রতন কান্তি বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ, মিশন এলাকা শ্রী শ্রী সিদ্বিশরি কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর, রাঙামাটি জেলা সনাতন যুব পরিষদের সহ সভাপতি শেলী নন্দী ।

স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সনাতন যুব পরিষদের সহ  সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উজ্জ্বল মল্লিক, আশুতোষ মল্লিক  ও অভি সাহা।

অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ করেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক উত্তম মল্লিক। পরে আশুতোষ মল্লিক কে সভাপতি, অভি সাহা কে সাধারণ সম্পাদক করে কাপ্তাই উপজেলার আংশিক কমিটি গঠন করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ঈদগাঁওয়ে মানববন্ধন

কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

২০২৩ সাল অগণতান্ত্রিক অবৈধ সরকার পতনের বছর

রাঙামাটির মানিকছড়িতে ১২২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি টিপু শাহ

রাবিপ্রবিতে উপাচার্যের শূন্য পদ পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি

পাহাড়ে ধর্ষণচেষ্টা ইস্যুতে অবরোধে অস্থিরতা: অভিযোগ পাল্টা অভিযোগ, নেপথ্যে কী?

জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

চার কৃতী নারী ফুটবলারের সাথে ঈদের ছুটি উপভোগ করলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

কাপ্তাইয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

কাপ্তাই মন্দিরে হাতির আক্রমন, ক্ষতিগ্রস্ত রান্নাঘর ও বাগান

error: Content is protected !!
%d bloggers like this: