শনিবার , ২ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
নভেম্বর ২, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ

সমবায়ে গরব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে র‍্যালি অনুষ্ঠিত হয়, র‍্যালী পরবর্তী জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

র‍্যালি ও পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুর রহমান, অতিথিদের মধ্যে উপজেলা মৎস্য অফিসার মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার জয়াস চাকমা, শিজক কলেজ অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর বিল্লাল গণি, উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভায় সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাঠ মিস্ত্রী সমবায় সমিতির সভাপতি ফরহাদ মিয়া।

সভায় বক্তারা বলেন, সমবায় হল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন। আন্তর্জাতিক সমবায় মৈত্রী তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায়ের সংজ্ঞা দিয়েছে এই ভাবে যে, সমবায় হল সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং এ লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় বাঘাইছড়িতে যেসকল শ্রেনী পেশার মানুষদের সমবায়ের নীতিমালা মেনে সমিতি পরিচালনার আহবান জানান এবং যেকোন প্রয়োজনে সমবায় কর্মকর্তার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভায় বাঘাইছড়ি জীপ ও পিকাপ মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ, বাঘাইছড়ি কাঠমিস্ত্রী সমবায় সমিতি, বাঘাইছড়ি রাজমিস্ত্রী কল্যাণ সমবায় সমিতি, বাঘাইছড়ি রাবার বাগান মালিক কল্যাণ সমবায় সমিতি, বাঘাইছড়ি কৃষি পণ্য উৎপাদন ক্রয় বিক্রয় সমবায় সমিতি সহ বিভিন্ন সমিতির দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের ভালুকিয়ায় অভিযানে সেগুন ও গামারি কাঠ উদ্ধার

স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে- সুপ্রদীপ চাকমা

রামগড়ের জোড়া খুনের রহস্য উদঘাটন, ক্ষোভ থেকে দাদী ও ফুফুকে গলাকেটে হত্যা

রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে রুমায় মানববন্ধন 

কাপ্তাইয়ে হয়ে গেল সংগীত সন্ধ্যা “সুরের জলসা “

মহালছড়িতে বিশেষ অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ কর্মী আটক, জনমনে স্বস্তি

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিদায় সংবর্ধনা

মাটিরাঙ্গায় পুনঃ ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড বিতরণ ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে পিঠাছড়া চিকিৎসা কেন্দ্র

রাজস্থলীতে ধর্মীয় গুরুদের নিয়ে কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: