বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে আগামীকাল থেকে ৩৬ ঘন্টার হরতালের ডাক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৯, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

আজ (বুধবার, ১৯ নভেম্বর) বিজাল তিনটায় রাঙামাটি শহরের বনরূপায় একটি রেস্তোরাঁয় জরুরী সংবাদ সম্মেলন করে এ কর্মসুচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলন সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম রুবেল হরতাল কর্মসুচি ঘোষণা দেন। হরতালে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা ও সংবাদপত্র, পচনশীল পন্য পরিবহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

এছাড়া কর্মসুচির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা মো. রাকিব হাসান ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নুরুল আলম। আন্দোলনের মুখে স্হগিত করে জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ আগামী ২১ নভেম্বর ঘোষণা দেয় হয়েছে। এই পরীক্ষাকে সামনে রেখে নানা অসঙ্গতি আর অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বন্ধে বিভিন্ন কর্মসুচি পালন করছে আন্দোলনকারীরা।

সর্বশেষ গতকাল মঙ্গলবার জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৮ দফা দাবি জানিয়ে স্মারকলিপি ও ২৪ ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। কিন্তু জেলা পরিষদের তরফ থেকে কোন পদক্ষেপ না আসায় আজ এই হরতাল কর্মসুচি ঘোষণা করে সংগঠনটি।

‎শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন। প্রশ্নপত্র তৈরি পরবর্তী সময়ে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ। পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা। নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ। নিয়োগ পরবর্তী সময় প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করা।ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠী দুই তালিকা আলাদাভাবে প্রকাশ ও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি মানা হচ্ছে কি না এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রদান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণের অভিযোগ

রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

বেতবুনিয়া দীপংকর কলেজের নাম পরিবর্তনের দাবীতে কাউখালী বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি

পাহাড়ে শিক্ষা বিস্তারে অবদান রাখা গুণীজনদের স্মরণ ও সম্মান করা সময়ের দাবি-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

বাঘাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন বড়ইছড়ি শাখার নেতৃত্বে আকবর- জাবেদ

কাপ্তাই হ্রদে মাছ আহরণে রাজস্ব বেড়েছে ৮.৯৭ শতাংশ

কাপ্তাইয়ে পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার 

বিলাইছড়িতে পালবার লিং সেন্টার এর উদ্যোগে ত্রাণ বিতরণ 

কাপ্তাইয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় 

error: Content is protected !!
%d bloggers like this: