বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২৮, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায়  বুধবার (২৮ অক্টোবর) র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় উপজেলার শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য হচ্ছে ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)।

কর্মসূচির শুরুতে স্কুল প্রাঙ্গন হতে  একটি র‍্যালি বের করা হয়। পরে বিদ্যালয় শ্রেণী কক্ষে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ  শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সিনিয়র সদস্য কাপ্তাই সংবাদের সম্পাদক চৌধুরী রিপন  এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল।

দিবসটি উপলক্ষে হাত ধোয়ার গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন

উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় বাঁশকল স্থাপন

চন্দনাইশ উপজেলার নব-নির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ছাগলের পিপিআর রোগ নির্মূল্যে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু

সাজেক সড়কে আবারও অবরোধ বৃহস্পতিবার থেকে

রাঙামাটি শহরে পাহাড় ধসের ঝুঁকিতে ১৩৬৬ পরিবার, সদরে খোলা হয়েছে ৭৭টি আশ্রয় কেন্দ্র

ঘাগড়া ৬ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন উদ্ধোধন

কাপ্তাইয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স

error: Content is protected !!
%d bloggers like this: