বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান শুরু ২৮ অক্টোবর, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ২৮, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখা এবং ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন এঁর অধীনে  ২০২৬ সালের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন বৌদ্ধ বিহারে পৃথক তারিখে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে পর্যায়ক্রমে কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিহারগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, বুদ্ধপূজা, সংঘদান ও চীবর দানের আয়োজন করা হবে।

কঠিন চীবর দানের সময়সূচি

১. ২৮ অক্টোবর, বুধবার: রোয়াপাড়াছড়া নির্বাণসুখ বৌদ্ধ বিহার, ফারুয়া, বিলাইছড়ি।

২. ২৯ অক্টোবর, বৃহস্পতিবার: হরিণছড়া বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার, কাপ্তাই।

৩. ৩০ অক্টোবর, শুক্রবার: কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার, বিলাইছড়ি।

৪. ৩১ অক্টোবর, শনিবার: তিনকোনিয়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহার, বিলাইছড়ি।

৫. ১ নভেম্বর, রবিবার: ওরাছড়ি জেতবন বৌদ্ধ বিহার, ওরাছড়ি পূর্বপাড়া, ফারুয়া।

৬. ২ নভেম্বর, সোমবার: উলুছড়ি সদ্ধর্মরত্ন বৌদ্ধ বিহার, ফারুয়া।

৭. ৩ নভেম্বর, মঙ্গলবার: পৌছড়া পঞ্চবুদ্ধ বৌদ্ধ বিহার, ফারুয়া।

৮. ৪ নভেম্বর, বুধবার: তক্তানালা নির্বাণসুখ বৌদ্ধ বিহার, ফারুয়া।

৯. ৬ নভেম্বর, শুক্রবার: উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, দীঘলছড়ি, বিলাইছড়ি।

১০. ৭ নভেম্বর, শনিবার: মালুম্যা জনকল্যাণ বৌদ্ধ বিহার, বিলাইছড়ি।

১১. ৮ নভেম্বর, রবিবার: কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহার, বিলাইছড়ি।

১২. ১১ নভেম্বর, বুধবার: বাঙ্গালকাটা বহুমুখী বৌদ্ধ বিহার, বিলাইছড়ি।

১৩. ১২ নভেম্বর, বৃহস্পতিবার: ধুপ্যাছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহার, বিলাইছড়ি।

১৪. ১৩ নভেম্বর, শুক্রবার: ঢেবাছড়া শীলকানন বৌদ্ধ বিহার, বিলাইছড়ি।

১৫. ১৪ নভেম্বর, শনিবার: বরকলক শান্তিদান বৌদ্ধ বিহার, জুরাছড়ি।

১৬. ১৫ নভেম্বর, রবিবার: ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, ফারুয়া।

১৭. ১৬ নভেম্বর, সোমবার: আমকাটাছড়া শীলকানন বৌদ্ধ বিহার, ফারুয়া।

১৮. ১৭ নভেম্বর, মঙ্গলবার: তাংকুইতাং ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহার, ফারুয়া।

১৯. ১৮ নভেম্বর, বুধবার: এগুজ্যাছড়া আর্যমৈত্রী বৌদ্ধ বিহার, ফারুয়া এবং বালুছড়া জ্ঞানদয় বৌদ্ধ বিহার, জুরাছড়ি।

২০. ১৯ নভেম্বর, বৃহস্পতিবার: ওরাছড়ি জ্ঞানদয় বৌদ্ধ বিহার, ওরাছড়ি পশ্চিমপাড়া, ফারুয়া।

২১. ২০ নভেম্বর, শুক্রবার: গন্ডাছড়া আলোদয় বৌদ্ধ বিহার, জুরাছড়ি।

২২. ২১ নভেম্বর, শনিবার: বগাখালী ধর্মদর্শন বৌদ্ধ বিহার, জুরাছড়ি।

২৩. ২২ নভেম্বর, রবিবার: সংহ্যাছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহার, ফারুয়া।

২৪. ২৩ নভেম্বর, সোমবার: মন্দিরছড়া লুম্বিনী বৌদ্ধ বিহার, ফারুয়া।

আরো উল্লেখ থাকে ১ নভেম্বর বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, বন বিহারগুলোতে চীবরদান অনুষ্ঠিত  হবে বলে জানা গেছে। সব মিলিয়ে প্রায় ৩০ টি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে।

দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এ উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, সংঘদান, চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। মাসব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফারুয়ায় পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও ফারুয়া ইউনিয়ন পরিষদ

বঙ্গবন্ধুর সুদূর প্রসারী চিন্তাধারার ফসল হিসেবেই অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছি-নিখিল কুমার চাকমা

‎ভলান্টিয়ার ফর বাংলাদেশ রাঙামাটির ২য় সাধারণ সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে পুলিশের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে নারীর ক্ষমতায়নে ভিডিপি/টিডিপির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রিপেইড মিটারের সমস্যায় সুজনের ১৬ দফা দাবি ও স্মারকলিপি পেশ

লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও আর্থিক সহায়ত প্রদান

বিলাইছড়িতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীর শহীদদের স্মরণ করলো রাঙামাটি পিসিসিপি

error: Content is protected !!
%d bloggers like this: