সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে পুলিশের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের সহযোগিতায় এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে  সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায়  বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা  কাদেরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই  সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায়   সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।
এসময় তিনি বলেন, জঙ্গীবাদ কখনো সঠিক পন্থা হতে পারে না,  প্রত্যেক ধর্মে শান্তির কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা হলো জাতির ভবিষ্যৎ কান্ডারী, তাই শিক্ষার্থীরা অবশ্যই জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং  ও সন্ত্রাস  হতে অবশ্যই দূরে থাকবে। তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে।

সচেতনামূলক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন, ওসি( তদন্ত)  নূরে আলম,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খোরশেদুল আলম কাদেরী এবং  কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন।

সভায় শিক্ষক,   শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং থানা পুলিশ এর সদস্যরা   উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমানের চিত্রকর্ম প্রদর্শনী

বিলাইছড়িতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক নিয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে রাঙামাটি ভেন্যুতে চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা

গাছের চারা সরবরাহের জন্য এনজিও ‘টংগ্যা’র দরপত্র বিজ্ঞপ্তি

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাই কর্ণফুলী সদর রেঞ্জে উঠান বৈঠক

কাপ্তাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইউনুছ এখন সফল মাছ চাষী

কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন

সাম্প্রতিক পরিস্থিতিতে মান- অভিমান ভুলে দল ও দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার

রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদ কমিটির অনুমোদন: নেতৃত্বে বাসার-রোমান

বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো

error: Content is protected !!
%d bloggers like this: