শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাষ্ট্রীয় মর্যাদা চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ২, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আমান উল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে বৃহস্পতিবার সকালে দাফন করা হয়েছে।
গত ২৬ নভেম্বর শনিবার রাত সিলেট কদমতলী রেলস্টেশনে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া বয়োঃবৃদ্ধ মরদেহটি পোস্ট মর্টেম শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সিআইডি’র সহায়তায় বীর মুক্তিযোদ্ধা মো. আমান উল্লাহ’র (৯০) পরিচয় নিশ্চিত করে পুলিশ।

পরে গত ৩০ নভেম্বর পুলিশি কার্যক্রম শেষে পরিবার তাঁর লাশ গ্রহণ করেন।
নিহতের নাতি মো. ইমরান হাবিব জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা মো. আমান উল্লাহ’র জন্মস্থান সিলেট জেলার দোয়ারা বাজার থানার ইদুকোনা গ্রামের মৃতু ফজু মিয়ার ছেলে। তিনি ৫ নম্বর সেক্টরের অধীনে সিলেটের ৫ নম্বর সেক্টরের অধীনে সিলেটের বাসতলা, নাসিম পুর, দৌড়া বাজার, কেবলাই ও কেংড়া টিলা এলাকায় যু্দ্ধ করেছিলেন।

পরবর্তীতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১ নম্বর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুসলিম পাড়ায় স্থায়ী বসবাস করেন।
গত মাসখানেক আগে মো. আমান উল্লাহ তাঁর জন্মভূমিতে বেড়াতে গিয়ে ১৫ দিন আগে নিরুদ্দেশ হয়! পরে ২৬ নভেম্বর সিলেট রেলওয়ে থানা পুলিশ রেলস্টেশন থেকে মরদেহ উদ্ধার করে এবং ২৯ নভেম্বর সিআইডি’র সহায়তায় ফিঙ্গারপ্রিন্টে পরিচয় নিশ্চিত হওয়ার খবরে আমরা লাশ শনাক্ত করে নিয়ে আসি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে,১মেয়ে নাতি-নাতনীসহ বহুআত্মীয়স্বজন রেখে গেছেন।

১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় মর্যাদা ও জাতীয় পতাকা জড়িয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আমান উল্লাহকে গার্ড অব অনারে সন্মানপ্রর্দশন করেন। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. শাহনূর আলম, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীতা প্রত্যাহার, ভোট যুদ্ধে লড়ছেন ৭ প্রার্থী

রাঙামাটিতে সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় ৫০টি হারানো মোবাইল উদ্ধার ও মালিকের নিকট হস্তান্তর

কাপ্তাইয়ের মতি পাড়ায় সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

বিলাইছড়িতে চাঁদাবাজির অভিযোগে আটক-১

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বান্দরবানে কেএনএফের সঙ্গে শান্তি কমিটির সরাসরি বৈঠক

রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে রেফার করতে হবে: রাঙামাটি সিভিল সার্জন

রাঙামাটিতে ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা

রাঙামাটি জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাই কর্ণফুলী সদর রেঞ্জে উঠান বৈঠক

error: Content is protected !!
%d bloggers like this: