বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটির স্বর্ণটিলায় ডে-নাইট নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
জানুয়ারি ২২, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ

স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডে-নাইট নক আউট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় তবলছড়ি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট হলো তরুণ সমাজকে সঠিক পথে রাখা। আজকের তরুণরা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, অনলাইন গেম, কেসিনো, জুয়া, মাদক সেবনসহ নানা ধরনের ক্ষতিকর ও ধ্বংসাত্মক আসক্তিতে জড়িয়ে পড়ছে। এর ফলে তাদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিকতা ও ভবিষ্যৎ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, এসব নেতিবাচক প্রবণতা থেকে তরুণ সমাজকে বের করে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবকদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। একটি সুস্থ জাতি গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত জরুরি। আজ আমরা গর্বের সঙ্গে দেখতে পাচ্ছি—বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করে দেশের সুনাম বিশ্বদরবারে ছড়িয়ে দিচ্ছে। আমি চাই, আমাদের দেশের তরুণ ছেলেরাও খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য করে ও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তুলুক এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে সম্মানের সঙ্গে তুলে ধরুক—এটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াছির জামান। এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল করিম, জেলা যুবদলের সদস্য ও ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম, আমানত বাগ স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল গফুর এবং রাঙামাটি সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার কার্যকর মাধ্যম। এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হলে তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব ও দেশপ্রেম গড়ে উঠবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি শুরু

কাপ্তাইয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দি়ল কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ

রামগড়ে আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কংজঅং

রাম রতন কার্বারী পাড়ায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

শারদীয় দুর্গাপূজা উৎসবে রাঙামাটির পূজা মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

মানিকছড়িতে প্রান্তিক কৃষকরা পেলেন কৃষি উপকরণ, বীজ, সার ও চারা

রাঙামাটিতে ইয়াবাসহ আটক ১

পাহাড়ের খবর ডটকম এর উদ্বোধনী শুভেচ্ছা বার্তা- এম বখতেয়ার উদ্দীন

সেনাবাহিনীর বিশেষ অভিযানে খাগড়াছড়ির পানছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্য উদ্বার

error: Content is protected !!
%d bloggers like this: