শনিবার , ১২ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাংবাদিক আশিস সৈকতের ‘খবরের ভেতরের খবর’

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১২, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ

পাহাড়ের খবর ডেস্ক

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক আশিস সৈকতের অনুসন্ধানী রিপোর্ট বিষয়ক বই ‘খবরের ভেতরের খবর’।

বইটি বেশ কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট নিয়ে লেখা হয়েছে। ‘খবরের ভেতরের খবর’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা স্বরবৃত্ত। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন রাজিবুল রহমান রোমেল।

বইটি সম্পর্কে প্রকাশক মো. রহমত উল্লাহ বলেন, যারা সংবাদের নেপথ্যের কথা জানতে চান, তাদের জন্য এটি একটি ভালো বই। বিশেষ করে সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য বইটি খুবই প্রয়োজনীয়। আশা করছি সব শ্রেণির পাঠকের কাছ থেকে বইটি নিয়ে ব্যাপক সাড়া পাবো।

তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে বইটি লেখা হয়েছে উল্লেখ করে লেখক বলেন, আজকাল অনেকেই বড় সাংবাদিক হয়ে যাচ্ছে, কিন্তু সাংবাদিকতার মৌলিক বিষয় সম্পর্কে বেশ কিছু জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে। আশা করছি, খবরের ভেতরের খবর বইটি সে ঘাটতি পূরণে সহায়ক হবে।

আশিস সৈকতের জন্ম গাজীপুরে, বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হওয়ার আগেই ১৯৯০ সালে সাংবাদিকতার শুরু সাপ্তাহিক ঢাকা পত্রিকায়। এরশাদবিরোধী আন্দোলনের সেই উত্তাল দিনগুলোয় মাঠে থেকে রিপোর্টিং করেছেন সাপ্তাহিক খবরের কাগজ, পূর্বাভাস, সুগন্ধা, রোববারসহ নানা পত্রিকায়।

লেখালেখির শুরু স্কুলের মাসিক পত্রিকা সম্ভাষণ ও ঢাকা সিটি কলেজের ম্যাগাজিন শৈলী সম্পাদনার মধ্য দিয়ে। এরপর খবরের কাগজ, পূর্বকোণের ঢাকা অফিস হয়ে ১৯৯৮ সালে যোগ দেন প্রথম আলোয়। সেখানে টানা ১৪ বছরের রিপোর্টিং জীবন। এরপর ইত্তেফাকে ৬ বছর সাংবাদিকতা শেষে ২০১৭ সালের ১ ডিসেম্বর যোগ দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক হিসেবে। – বনিক বার্তা

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী পেপার মিল আবার ঘুরে দাঁড়াবে -শিল্পমন্ত্রী

নানিয়াচরে ডিজিটাল বাংলাদেশ দিবস

লংগদুতে সরকারি চাউল অবৈধভাবে বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীককে অর্থদণ্ডাদেশ

নানিয়ারচরে ৭ই মার্চ পালন

রাঙামাটিতে বন্যপ্রাণী অভয়ারণ্যের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

খুটাখালীতে অভিবাসীদের কল্যানে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত

বিএনপি পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে চায়-কুজেন্দ্র লাল

আবারো দলীয় মনোনয়ন পেলেন পাহাড়ের বর্তমান তিন এমপি

কাপ্তাই সেনা জোন কর্তৃক ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান

স্যাজেক ভ্যালীর উপর নির্মিত স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রকল্প গ্রহণ; এ প্রকল্প পেয়েছে আরো ৭ স্কুল

error: Content is protected !!
%d bloggers like this: