মঙ্গলবার , ১৭ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সিআইপিডির ফুটবল টুর্নামেন্টে মানিকছড়িকে ৭-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন সাপছড়ি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৭, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাপছড়ি ২ নং ওয়ার্ডের মানিকছড়িকে ৭-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়।

মঙ্গলবার বিকালে সাপছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সম্মৃদ্ধি কর্মসূচির ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় এ টুর্নামেন্ট আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডি।  সহযোগীতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

ফাইনাল খেলা উপভোগ করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অংসুই প্রু চৌধুরী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিআইপিডির উপদেষ্টা নিরূপা দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, সাপছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য সুনীল চাকমা, সিআইপিডির সম্মৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন ও  ঋণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক বাতায়ন চাকমা।

এ ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  ৮ জন সঞ্চয়কারীকে  ১ লাখ ৫১ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমা উপজেলা সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হৃদয় রঞ্জন চাকমা।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে নতুন ভাবনার উদয় হচ্ছে: সন্তু লারমা

সংবাদপত্রের কালো দিবস পালন করলো কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন

কাউখালীতে সমাজ সেবা কার্যালয়ের আর্থিক অনুদান প্রদান 

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী মিলন জয়ী

নানিয়ারচরে প্রধানমন্ত্রীর ঘর পেল ১১ পরিবার

রামগড়ে বিএনপি’র নেতাকর্মীদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ

শেখ কামাল জন্মাদিনে সম্পর্কে কোন কিছুই জানে না রাঙামাটির বিএফডিসি!

লংগদুতে ১০২ বছর বয়সী বৃদ্ধা আলী আকবর নিখোঁজ

চম্পাঘাট শিশু সদনের ছাত্রাবাস পুনঃসংস্কার ও খেলাধুলা সামগ্রী বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার ও জেলা পরিষদ চেয়ারম্যান

ইউপিডিএফের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: