শুক্রবার , ৬ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
জুন ৬, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ঈদ উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ জুন) সমিতির পক্ষ থেকে উপজেলার ২১ টি দুঃস্থ পরিবারের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিপ্লব দাস ও সাধারণ সদস্য মোহাম্মদ জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সমবায় সমিতির পক্ষ থেকে বক্তারা বলেন, “ঈদের আনন্দ সবাইকে সমানভাবে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তারা আরও জানান, মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি সব সময় সামাজের উন্নয়ন মূলক কাজের সাথে সম্পৃক্ত ভবিষ্যতে এমন সামাজিক উদ্যোগ আরও বিস্তৃতভাবে চলবে।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় গরিব পরিবারগুলো ঈদের আনন্দ উপভোগ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সুধীবৃন্দ। সমিতির সদস্যরা সকলের সহযোগিতা কামনা করে আগামীতেও সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঈদ উপকরণ গ্রহণ শেষে উপকরণ গ্রহীতারা বলেন, আমরা ঈদের আগেই গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবো কল্পনাও করতে পারিনি, কিন্তু কাঠ ব্যবসায়ী সমিতি আমাদের সে সুযোগ করে দিয়েছেন। “আল্লাহ এই সমিতির সকলকে ভালো রাখুক, আরো বেশি দান করা তৌফিক দিক” বলে দোয়া করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবি

নানিয়ারচরে ১১ পরিবার ঘর পাচ্ছেন আগামীকাল

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে সাজেকে অবরোধ কর্মসূচি স্থগিত

নানিয়ারচরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন- ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক

নারী পুলিশ ও ভিকটিমদের সাথে যৌন হয়রানীর অভিযোগ আদালতের পিপির বিরুদ্ধে

বিলাইছড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: