রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ৩০, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মহালছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হানের সভাপতিত্ব ও সঞ্চালনায় সেমিনার ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব আব্দুস ছালাম,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কেন্দ্র (বিসিএসআইআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. চপল রায়।

সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি কৃষি, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম। বক্তারা প্রযুক্তিকে জনসাধারণের কাছে সহজভাবে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় উদ্ভাবক, কারিগরি বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি যুব রেড ক্রিসেন্ট এবং বিডি ক্লিন মহালছড়ি স্বতঃস্ফূর্তভাবে প্রদর্শনী পরিচালনা ও মাঠব্যবস্থাপনায় সহযোগিতা করে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রদর্শনী উদ্ভোধন, বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্ভাবকদের কাজকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে নিস্কাশন করা হচ্ছে

রাজস্থলীতে সিসিডিবির কর্মশালা অনুষ্ঠিত

ইংরেজি শিক্ষা উন্নয়নে প্রভাষক নুরুল আবছারের বই প্রকাশ

রাজস্হলীতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে চলছে ভারী যানবাহন

বান্দরবানে বিয়ের চাঁদা নিয়ে ত্রিমুখী সংঘর্ষে বরসহ ১৭জন আহত

দীঘিনালায় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি

নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সভা

সাজেকে নিউমোনিয়ায় শিশু ও ডায়রিয়ায় যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতায় স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান-পার্বত্য প্রতিমন্ত্রী

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে হাবীব আজম

error: Content is protected !!
%d bloggers like this: