রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১৮, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্মসচিব মোঃ তৌফিক ইমাম।

এসময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সাথে একযোগে কাজ করতে হবে। একইদিন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটার ২ টি করে ভোট প্রয়োগ করবেন।  অন্যান্য বারের চেয়ে এই বছর ভোট হবে উৎসবমুখর পরিবেশে।

কাপ্তাই উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: রুহুল আমিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জনপ্রশাসন মন্ত্রণালয় এর উপ সচিব মোসাদ্দেক মেহদী ইমাম।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী,নির্বাচন অফিসার মিতা পারিয়াল,সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,১০০ নং ওয়াগ্গা মৌজা হেডম্যান অরুন তালুকদার, সাংবাদিক কাজী মোশারফ হোসেন এবং সাংবাদিক মাহফুজ আলম।

মতবিনিময় সভায় সরকারি, কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কারবারি, এনজিও কর্মী সহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়াচর করুনা বন বিহারে চীবর দান সম্পন্ন

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ভূমিকা গুরুত্বপূর্ণ

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দীলিপ বড়ুয়া নিহত

জমকালো বর্ণিল আয়োজনে পাহাড়েও পালিত হয়েছে মহান বিজয় দিবস 

রাঙামাটিতে ২৪ কি.মি. ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও কিশোরীদের সম্পৃক্ততা বাড়াতে হবে

পাহাড়ে সশস্ত্র সংগঠনে বাঙালি যুবকদের সম্পৃক্ততা: ঝুঁকি, কারণ ও করণীয়

রাজস্থলীতে জয় সেট সেন্টারের উদ্বোধন

বিলাইছড়িতে ৭০ বছর বৃদ্ধার পাশে আপন বলতে কেউ নেই

বাঘাইছড়িতে জনসংহতি সমিতির(জেএসএস) প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

error: Content is protected !!
%d bloggers like this: