শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীর বেতবুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
জানুয়ারি ১৭, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

পারিবারিক কলহের জের ধরে দিনের শুরুতে রশিতে ঝুলে প্রথমে স্বামীর আত্মহত্যার চেষ্টা। সেই চেষ্টা ব্যর্থ হওয়ার ঘন্টা দুয়েক পর একই স্থানে একই রশিতে ঝুলি আত্মহত্যা করলেন স্ত্রী। ১৭ জানুয়ারী শনিবার সকাল দশটায় কাউখালীর বেতবুনিয়া আমছড়ি বন এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনার জন্ম দেন সদ্য বিবাহিত এ দম্পতি।

কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, কাউখালীর বেতবুনিয়া আমছড়ি বন এলাকার জায়েদ হোসেনের মেয়ে জান্নাতুল নিপা (১৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি প্রেরণ করা হয়েছে।

ওসি জানান, বিয়ের পর থেকে জান্নাতুল নিপার সাথে স্বামী মনির হোসেন (২২) এর খুব একটা বনিবনা হচ্ছিলো না। ড্রাইভার স্বামী প্রায়শই রাত করে ঘরে ফিরতো। যার দরুন স্ত্রী নিপা তাকে সন্দেহের সৃষ্টিতে দেখতো। এ নিয়ে স্বামী-স্ত্রী মাঝে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

আজ (১৭ জানুয়ারী) সকালে স্ত্রী নিপার সাথে ঝগড়া করে স্বামী মনির হোসেন ঘরের পাশে গাছের সাথে রশি ঝুলিয়ে প্রথমে আত্মহত্যার চেষ্টা চালায়। সেখানে ব্যার্থ হয়ে স্বামী ঘর ছেড়ে চলে যায়। সকাল ১০টার দিকে একই স্থানে স্ত্রী নিপা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পান তার স্বামী।

পরে স্থানীরাসহ পুলিশে খবর দিলে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এসআই ইসহাক লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি প্রেরণ করেন।

ওসি জানান, ময়না তদন্তের পর বুঝা যাবে এটি কি হত্যা না আত্মহত্যা। তবে লাশের সুরতহাল তৈরীতে কোন প্রকার জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার পক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে “cyber security best for office ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চকরিয়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হলো বসতবাড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে দেশীয় তৈরী চোলাইমদসহ সিএনজি জব্দ

বান্দরবান ও লামা পৌর এলাকায় পানির সমস্যা দ্রুত নিরসন করছে সরকার: মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কাপ্তাই ইফার খতমে কোরআন-পুরস্কার বিতরণ 

রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

রাঙামাটি পরিত্যক্ত চিড়িয়াখানায় শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রবারণা পুর্ণিমা উপলক্ষে বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের উপহার

ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: