বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
আগস্ট ২৮, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি থানায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়া, দুর্নীতি, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার এবং যৌতুক নিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে থানার সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার, মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহজাহান পাটোয়ারি।এসআই মোঃ আব্দুল আউয়ালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এসআই মোঃ শফিকুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, জঙ্গীবাদ ও সামাজিক অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণেরও ভূমিকা অপরিসীম। তারা বাল্যবিবাহ প্রতিরোধ ও মোবাইল ফোনের সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

বাঙ্গাল হালিয়ায় মহা সংঘদান অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর গায়েবি মামলা

শেখ হাসিনার পাশে বসা সেই অমর এবার নির্বাচন করছেন গণমুক্তি জোটের প্রার্থী হয়ে

স্বামী উদ্দীপন ত্রিপুরাকে অভিযুক্ত করে এশা ত্রিপুরা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে পেশ

নানিয়ারচরে লায়ন্স ক্লাবের কম্বল বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান

বিলাইছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করলেন এমপি দীপংকর 

রামেকে দরপত্র ছিনতাইয়ের খবরে রোকনের বক্তব্য

কাপ্তাইয়ে মনসা পুজায় পাঁঠা বলি দিলো ভক্তগণ

error: Content is protected !!
%d bloggers like this: