শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ ও দুর্গা মন্দির পরিদর্শন করেছেন ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক সুজন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও সার্বিক খোঁজখবর বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোজাম্মেল হক সুজন বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমান কাল ধরে আমরা সবাই মিলেমিশে একে অপরের উৎসবে শরিক হয়ে আসছি। সনাতন ধর্মের বৃহত্তম এই ধর্মীয় উৎসব যেন সবাই পরম আনন্দঘন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে উৎসব উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


















