বুধবার , ২১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শারদীয় দুর্গাপূজায় বরমার প্রতিটি মণ্ডপে ওবায়দুল হক চৌধুরী রোকন সিআইপির পক্ষে নগদ অর্থ বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ২১, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সকল পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বরমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব ওবায়দুল হক চৌধুরী (রোকন) সিআইপি-এর পক্ষ থেকে ইউনিয়নের প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

​মণ্ডপগুলোতে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের হাতে এই অনুদানের নগদ অর্থ তুলে দেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু। ​

অর্থ বিতরণকালে এম এ হাশেম রাজু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকেই আমরা সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব-আনন্দ ভাগাভাগি করে আসছি। বরমা ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে আলহাজ্ব ওবায়দুল হক চৌধুরী রোকন সিআইপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শারদীয় উৎসবে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আনন্দ ছড়িয়ে দিতেই তাঁর এই ক্ষুদ্র প্রয়াস।”

আর্থিক অনুদান বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোরশেদুল আলম চৌধুরী, আইনুল হুদা, স্থানীয় বিএনপি নেতা নবাব মিয়া, সুমন, শাহ আলম, মাহাবুব, এমদাদ, বশর, মাহাবুব খোকন, মাহফুজ, মোঃ হাসান, মিনহাজ উদ্দিন সুমন, নাসির উদ্দিন, রাশেদুল আলম, পিপলু, শিবু সেন, কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ ধরনের সহায়তার জন্য আলহাজ্ব ওবায়দুল হক চৌধুরী (রোকন) সিআইপি এবং উপস্থিত নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৯ বছর পর মেয়েকে ফিরে পেলেন মা

চন্দনাইশে শহীদ আবদুস সবুর খান স্মৃতি মেধাবৃত্তি প্রদান, মুক্তিযোদ্ধা সম্মাননা ও গুণীজন সংবর্ধনা

রাঙ্গামাটির নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লংগদুতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের মতবিনিময় ও ত্রাণ বিতরণ

সোনারগাঁও ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ ২০২৫

পাহাড়ের মাচাংঘর বিলুপ্তির পথে: আধুনিকতার ছোঁয়ায় হারাচ্ছে শতবর্ষের ঐতিহ্য

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ৪ লাখ টাকার ওষুধ জব্দ ও জরিমানা

রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের প্রত্যাশা / ঈদকে ঘিরে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোর ব্যাপক প্রস্তুতি

লংগদুর সাবেক মহিলা মেম্বার মমতাজ বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাজেকে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির মানবিক সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: