শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে- সাইফুল ইসলাম শাকিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
ডিসেম্বর ২১, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেছেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে।

তিনি শনিবার (২১ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

শাকিল বলেন- স্বৈরাচারের কিছু দোসর এখন বিএনপির ভিতরে ঢুকে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। স্বৈরাচারের এসব দোসরদের ব্যাপারে সকলকে সোচ্চার থাকতে হবে। তিনি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।

বর্ধিত সভার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে বেতবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভায় এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কাউখালী সিনিয়র সহ সভাপতি সাজাই মং মারমা, সহ-সভাপতি পাইচিং মং মারমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য মোঃ আবুল কাশেম, আবুল মনছুর ,কাউখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবদুল মোতালেব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছগির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু বক্কর তারা মিয়া, শওকত হোসেন প্রমুখ।

সভায় বেতবুনিয়া ইউনিয়নের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা।

বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা সর্বস্বরের মানুষের

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, ঘাতক আটক

বিলাইছড়িতে বর্ষাবাস ও মধু পূর্ণিমা উপলক্ষে ভিক্ষুসংঘের পিন্ডচরণ 

কাপ্তাই জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন সভাপতি ফয়েজ, সম্পাদক ডালিম

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর বিশেষ সভা অনুষ্ঠিত

পালিয়ে আসা মিয়ানমারের একশত বিজিপিকে টেকনাফে স্থানান্তর

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিলাইছড়ির হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

দুর্যোগ মোকাবেলায় সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

error: Content is protected !!
%d bloggers like this: