মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে অপহৃত স্কুল ছাত্রসহ তিনজন মুক্তিপণে ছাড়

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৭, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে সোমবার (১৬ জুন) সকাল সাতটার দিকে ডাকাতির ঘটনায় স্কুল ছাত্রসহ অপহৃত তিনজন একই দিন রাত সাড়ে নয়টার দিকে মুক্তিপনে ফিরে এসেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালার ইউপির আশ্রয়ন প্রকল্প ও ফিলিং স্টেশন সংলগ্ন পূর্বের পাহাড়ি বন এলাকায় মুক্তি পনের ঢাকা বুঝে নিয়ে অপহৃত তিনজনকে অস্ত্রধারী ডাকাত দল ছেড়ে দেয়।

অপহৃত স্কুল ছাত্র আমির সুলতানের পিতা মো.আলমের সাথে কথা হলে তিনি মুক্তিপণের বিনিময়ে তিনজন ফিরে আসার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদল তিনজনের জন্য এক লাখ আশি হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দিয়েছে। বর্তমানে অপহৃতরা স্ব স্ব পরিবারে পৌঁছেছেন।

মুক্তিপণে ফিরে আসা ভিকটিমরা হল হল রামু উপজেলার পাহাড়ী জনপদ ঈদগড় ইউপির ৩ নং ওয়ার্ড গুইন্না পাড়ার শাহজাহানের ছেলে মো.শাহেদ(১৮) ও একই ওয়ার্ডের ফাতেমার ঘোনা চর পাড়ার মো.আলমের পুত্র স্কুল ছাত্র আমির সোলতান (১৪) ও আরিফুল ইসলাম কুদ্দুস প্রকাশ কুদ্দুস বস্তি (৪২), সে পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় ভাড়া বাসায় স্বপরিবারে বসবাস করেন। তার পৈত্রিক এলাকা বরিশাল।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান অপহৃতরা ফিরে এসেছেন জানিয়ে বলেন, মুক্তিপনের বিষয়টি তিনি জানেন না। তবে সকাল থেকে দিনভর প্রশাসনের বনে পাহাড়ে অভিযানের চাপে ডাকাতদল তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

খাগড়াছড়িতে চাঁদার দাবিতে খাল খননের এক্সক্যাভেটরে আগুন দিলো কারা?

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙামাটিতে শত কোটি টাকার জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে মতবিনিময় সভা

খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ চলছে

জেলা পরিষদের যেকোন নিয়োগের দুর্নীতির তথ্য দিতে পারলে চাকুরি বাতিল করা হবে- অংসুই প্রু চৌধুরী

সাজেকে সড়ক দূঘটনায় নিহত সেনা সদস্যের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

রুমায় শুরু হচ্ছে ডিজিটাল মেলাা

কাপ্তাইয়ে উৎপাদিত ধনেপাতা যাচ্ছে সারাদেশে

error: Content is protected !!
%d bloggers like this: