রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তারুণ্যের উৎসব উপলক্ষে মহালছড়িতে মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৮, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মৎস্যচাষ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণদের অংশগ্রহণে আধুনিক মৎস্যচাষ বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ও রবিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মপরিকল্পনার অংশ হিসেবে তরুণদের অংশগ্রহণে আধুনিক মৎস্যচাষ বিষয়ে প্রশিক্ষণ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর, মহালছড়ি।

উপজেলা পরিষদ হলরুমে, মহালছড়িতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসার ড. রাজু আহম্মেদ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মৎস্যখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব, পুকুর ব্যবস্থাপনা, মাছের রোগবালাই প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা। তিনি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত পদ্ধতিতে মাছ চাষ, পোনা নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪০ জন তরুণ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মাছ চাষে আগ্রহী করে তুলবে।

আয়োজকরা জানান, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী নদী থেকে উদ্ধার সাম্বার হরিণটি মারা গেল

পিসিএনপি রাঙামাটি পৌর সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজস্থলীতে বান্দারবান সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের বেওয়ারিশ লাশ উদ্ধার

রাঙামাটি জেলার শিক্ষার মান উন্নয়নে সায়রা চন্দ্রা চাকমার যত প্রতিশ্রুতি

বাঘাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী

নানিয়ারচরে শেখ রাসেলের জন্মদিন পালন

কাউখালীর কলমপতি কাঠব্যবসায়ী সমিতি / পলাতক আ.লীগ নেতারা, অফিসে বিক্ষুব্ধদের তালা, ১৬ বছরের হিসাব আর নতুন কমিটি দাবি

তেলসহ নিত্যপণ্যর দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

বাংগালহালিয়াতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চাঁদা কালেক্টর আটক 

error: Content is protected !!
%d bloggers like this: