বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে দাবি / পানছড়ির আবু তাহের শিবির কর্মী ছিলো !

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ

 

পানছড়ি’র ত্রাসখ্যাত আবু তাহের গং কতৃক খাগড়াছড়ির জনপ্রিয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা’র সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সংবাদ সম্মেলন করেছে।

১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ টায় সময় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব উল্লেখ করেন, ১৩/০৯/২০২৩ ইং তারিখে পানছড়ি’র শীর্ষ সন্ত্রাসী তাহের ও তার ভাই ধর্ষক তোফাজ্জল গং কর্তৃক ঢাকা আকরাম খান হল, জাতীয় প্রেসক্লাবে প্রহসন মূলক বক্তব্য দেওয়া হয়। যা মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর।

আবু তাহের গং যখনই নির্বাচন আসে তখনই নৌকা প্রতীকের বিরোধিতা করে। ২০০৮ সালে জাতীয় নির্বাচন,  ২০০৯ সালে পৌর নির্বাচন, ২০১৪ সালে জাতীয় নির্বাচন,  ২০১৫ সালে পৌর নির্বাচন, ২০১৬ সালে ইউপি নির্বাচন,  ২০১৮ সালে জাতীয় নির্বাচন, ২০১৯ সালে খাগড়াছড়ি পৌর নির্বাচন আওয়ামীলীগের প্রার্থী বিরুদ্ধে নির্বাচন করেছে। আর সুযোগ পাইলেই আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হত্যার উদ্দেশ্য আক্রমণ করেছে। ১৭/০২/২০১৭ সালে যুবলীগ নেতা মোঃ শরিফুল ইসলামকে কুপিয়ে জখম করে, ২৯/১২/১৭ সালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেবকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করে।

তাহেরের ছোট ভাই তোফাজ্জল ১২/০৭/২০১৬ সালে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে, যার মামলা চলমান। তাহের মসজিদের ইমামকে হত্যার হুমকি দিয়ে মসজিদের ইট ও রড তার বাড়িতে নিয়ে যায়। দিনমজুর ওহিজ উদ্দিনের পরিবারকে হুমকি দিয়ে সেগুনবাগান দখল করে নেওয়ার চেষ্টা করার মামলা বিচারাধীন রয়েছে।

০৯/০৯/২৩ সালের আওয়ামীলীগের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রোগ্রামে বাধা সৃষ্টি করে। সংবাদ সম্মেলনে উল্লেখ করে আওয়ামীলীগের রাজনীতি করে প্রতিবন্ধী হয়েছে, এইটা সম্পূর্ণ মিথ্যা। সাবেক ছাত্রলীগের সভাপতি নিখিল চৌধুরীর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় উল্টাছড়ি এক্সিডেন্ট করে পঙ্গু হয়,৷ এখন সহানুভূতি পাওয়ার জন্য নাটক মঞ্চস্হ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট করে বলা হয়, আবু তাহের গং আওয়ামীলীগের রক্ত ঝড়িয়ে নিজেদেরকে আওয়ামীলীগ দাবি করবেন না। তাহের গং আওয়ামীলীগ পরিবার থেকে বিতাড়িত এবং আবু তাহের একসময়ের শিবির কর্মী ছিলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, সহ সভাপতি সতীশ চন্দ্র চাকমা, কিরন ত্রিপুরা, লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ আলী, সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর সুজন, সাবেক ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক সহ তাহের কতৃক নির্যাতিত ব্যক্তিরা।

আবু তাহের গং সন্ত্রাসী বাহিনী দ্বারা নির্যাতিত দুইজন ব্যাক্তি ওহিজ উদ্দিনের পরিবার ও উল্টাছড়ি মসজিদের ইমাম কাজী ইসমাইল বিন ইউছুপ ঘঠনার বর্ণনা ও চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল / সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

যারা শান্তি বিনষ্ট করে তারা সমাজের কীট- দীপংকর তালুকদার এমপি

তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যরা এখনও বহাল তবিয়তে

কাউখালী উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে সেনা অভিযানে  ২ জন আটক

বাঘাইছড়িতে তাহফিজুল কুরআন মাদ্রাসার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে- সুপ্রদীপ চাকমা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খাগড়াছড়িতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

কেপিএমকে পুরোদমে চালু ও অতীত ঐতিহ্য ফিরেয়ে আনতে নৌকায় ভোট চাইলেন দীপংকর

error: Content is protected !!
%d bloggers like this: