সোমবার , ৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
অক্টোবর ৫, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলাতে অল্প কয়েক দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান।

সোমবার (৫ অক্টোবর) বিকালে তিনি উপজেলার চারটি পূজামণ্ডপগুলোতে সরাসরি উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ নিবিড়ভাবে ঘুরে দেখেন।

উৎসব ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। পরিদর্শন কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা আশিষ ভৌমিক,রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান,৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিমুল দাস,মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক,রাজস্থলী প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জোর দিয়ে উল্লেখ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারের দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপিত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড়

রাঙ্গুনিয়া অগ্নিকাণ্ডে চিৎমরম ইউপি সচিবসহ আহত ৮

কোটা সংস্কারের দাবিতে কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

কাপ্তাইয়ে গাঁজাসহ আটক ২

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রেসক্লাবকে পার্বত্য মন্ত্রণালয়ের ৯০ টন চাল বরাদ্দ

৩ মাস ধরে বেতন পাচ্ছেন না কাপ্তাইয়ের পাড়া কর্মীরা

কাপ্তাই অনূর্ধ্ব(১৭) ফুটবল খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ও বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

কাপ্তাইয়ে স্থানীয় হেডম্যান-কারবারীদের সাথে মতবিনিমিয় করলেন জোন অধিনায়ক 

বিলাইছড়িতে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত 

error: Content is protected !!
%d bloggers like this: