শনিবার , ২১ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর ইউনিয়নভিত্তিক একক ও দলগত ইভেন্টের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার তিনটি ইউনিয়ন—১ নম্বর বিলাইছড়ি, ২ নম্বর কেংড়াছড়ি ও ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, দাবা, কাবাডি ও দৌড়সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য ইউনিয়নভিত্তিক খেলোয়াড় বাছাই ও দল গঠনের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় ক্ষুদে ও তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে নিজেদের ক্রীড়া প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডা. ইমানুর রহমান আরাফাত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা স্পোর্টস একাডেমির হেড কোচ অতীশ দীপংকর চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক প্রণব কান্তি নাথ এবং ফারুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমেল তঞ্চঙ্গ্যা।

এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা, অরুন তঞ্চঙ্গ্যা, পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, লুক্ষীপুরী তঞ্চঙ্গ্যা, টিং টিং নু মার্মা, প্রবীণ তঞ্চঙ্গ্যা ও শান্ত জিৎ তঞ্চঙ্গ্যা, বিভূতি ভূষণ চাকমাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, আয়োজক, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীতে নারী উন্নয়ন দলের সভা অনুষ্ঠিত 

কর্ণফুলী সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

৬ এতিমখানায় বান্দরবান সেনা জোনের ইফতার সামগ্রী প্রদান

চন্দ্রঘোনায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

রাঙামাটিতে এইচএসসি পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার পিসিসিপি’র

সন্ধান মিলেছে মাটিরাঙ্গায় নিখোঁজ ছাত্র তুষারের 

বান্দরবানে কমান্ডারসহ ৯ জঙ্গি আটক, বিপুল অস্ত্র গোলা উদ্ধার

বাঘাইছড়িতে বিজিবি’র ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

কাপ্তাইয়ে সহিংসতামুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার প্রতিদ্বন্ধি ৩ চেয়ারম্যান প্রার্থীর 

বিলাইছড়ির কেংড়াছড়িতে গাজী কালী শাহ (রহ.) মাজারে বার্ষিক ওরশ উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: