শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বৌদ্ধ ধর্ম কায়িক, মানসিক ও বাচনিক পাপ থেকে বিরত থাকার শিক্ষা দেয়- দীপেন দেওয়ান এমপি

প্রতিবেদক
জসিম উদ্দিন, রাঙামাটি।
নভেম্বর ২০, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন,ধর্ম ছাড়া মানুষের কোনো বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে শ্রদ্ধেয় বনভন্তের শান্তির বাণীর কথা স্মরণ করে বলেন, বৌদ্ধ ধর্ম কায়িক, মানসিক ও বাচনিক পাপ থেকে বিরত থাকার শিক্ষা দেয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারের ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে এসব কথা বলেন।

দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত পুণ্যার্থী ও ভিক্ষু সংঘকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে রাজবন বিহারের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস দেন এবং নিজ তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে রাজবন বিহারের ভিক্ষুদের চীবর দান করেন।

দীপেন দেওয়ানকে এমপি নির্বাচিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সার্বজনীন ধর্মীয় চেতনায় বিশ্বাসী হয়ে সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্টানে বিভিন্ন দেশ থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও মহাস্থবিরগনের উদ্দেশ্য দীপেন দেওয়ান বলেন রাজ বনবিহারে এ ধরনের ধর্মীয় সম্মেলন বিভিন্ন দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল(অবঃ) অনুপ কুমার চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সুভাস চাকমাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে রাজবন বিহারের জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষুগণ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ দুই বোন আটক 

নবী মুহাম্মদ (সঃ)কে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় অনুষ্ঠিত

কাপ্তাইয়ে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও রিক্সা ভ্যান বিতরণ

জুরাছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি পালিত

ঈদগাঁওয়ে জুলাই বিপ্লবে নিহত শহিদদের স্মরণ সভা অনুষ্ঠিত

পাহাড়ে শিক্ষা বিস্তারে অবদান রাখা গুণীজনদের স্মরণ ও সম্মান করা সময়ের দাবি-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

শারদীয় দুর্গাপূজায় বরমার প্রতিটি মণ্ডপে ওবায়দুল হক চৌধুরী রোকন সিআইপির পক্ষে নগদ অর্থ বিতরণ

কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৯০ পরিবার

error: Content is protected !!
%d bloggers like this: