খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও তাতীলীগের ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) রাতে গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাসস্ট্রান্ড থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল কাদের ফাহিম (২৫) ও উপজেলা তাঁতীলীগের সদস্য মোঃ রুবেল (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামীরা ১০ জুন একটি জিআর মামলায় সন্ত্রাস বিরোধী আইনে এফআইআর ভূক্ত মামলার আসামী।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম দুই আওয়ামী যুবলীগ নেতাকর্মীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুইজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।


















