সোমবার , ২৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

 যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রে ল্যাপটপ বিতরণ

প্রতিবেদক
হিমেল চাকমা, রাঙামাটি
মার্চ ২৮, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ

রাঙামাটি জেলার ৩০টি যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রের  তত্ত্বাবধায়কের মাঝে প্রিন্টারসহ ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার  সকালে রাঙামাটি পরিষদের মিনি কনফারেন্স রুমে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।

রাঙামাটি জেলা পরিষদ ও ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট-এর অধীনে এসব সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এ সময় তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রিন্টার ও ল্যাপটপ কাজে লাগাতে হবে। করোনা মহামারির কারণে যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হয়নি। বর্তমানে যেহেতু করোনা মহামারি নিয়ন্ত্রণে রয়েছে। তাই যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রম জোরদার করতে হবে।এজন্য সবাইকে আন্তরিক হবার আহবান জানান।

জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসআইডি-সিএইচটি, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য খীসা, ইউএনডিপি উপজেলা ফ্যাসিলিটেটর ধীমান ত্রিপুরা, প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ্বর চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটররা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু করা হয়েছে ডিজিটাল ল্যাব 

কেজি মাত্র ৫০ টাকা / নানিয়ারচরে পাহাড়ি মালটায় স্বপ্ন চাষীদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে বিশেষ উঠান বৈঠক বাঘাইছড়ি তথ্যসেবা অফিসের

পার্বত্য উপদেষ্টার সাথে কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাহাড়ে মাল্টিমিনারেল খাদ্য সহায়তা দিতে আগ্রহী বিশ্ব খাদ্য সংস্থা

হ্রদের পানি বিপদসীমায়, লংগদুতে বন্যার শঙ্কা !

কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

খাগড়াছড়িতে ৫ শতাধিক শিক্ষার্থীকে ৪৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট / ৫২তম ব্যাচের বিদায় সংবর্ধনা

কাঁচা আম খাবেন যে কারণে

মাতৃভাষা দিবসে রীদিসুদোম জধার ভাষা সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: