শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক বনভোজন উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা– ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩১ জানুয়ারি ২০২৬ মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উদ্যোগে এগত্তর পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সভাপতি ও জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, পদাতিক, উপ অধিনায়ক, ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপস অফিসার ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, কিউএম মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানুষিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” সার্বিকভাবে অনুষ্ঠানটি সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল ভবিষ্যতেও এ ধরণের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রিদের মনোবল বৃদ্ধি ও সুস্থ্য বিনোদন নিশ্চিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।
‎
‎এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎বনভোজনের মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন আনন্দঘন কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা আরও সুদৃঢ় হবে। পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে উপস্থিত সকলকে মুগ্ধ করে। তাদের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই বিএসপিআই এ সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

স্থানীয় সরকার দিবসে কাপ্তাইয়ে উন্নয়ন মেলা

মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপকরণ চারা বিতরণ

গণমাধ্যম সংস্কার কমিশনে ‘আদিবাসী’ শব্দের ব্যবহারের প্রতিবাদ পিসিসিপি’র

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযানে মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার

পার্বত্য জেলাগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার চান ইসি কর্মকর্তারা

রামগড়ে শীতবস্ত্র ও অনুদান দিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এম‌পি

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন কাপ্তাই থানা

কাপ্তাইয়ে ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ রিভিউ সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৮ জনকে হাইকোর্টে তলব

error: Content is protected !!
%d bloggers like this: