বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতিবিষয়ক পরামর্শ সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৩, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

পাহাড়ে সামাজিক, রাজনৈতিক, জাতিগত, সম্প্রদায়, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সব ধরনের বৈষম্য-ভেদাভেদ ভুলে যে কোনো পরিস্থিতিতে সম্প্রীতি রক্ষার আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার ‘সামাজিত ও রাজনৈতিক সম্প্রীতি এবং সহনশীলতা বৃদ্ধিতে করণীয়বিষয়ক নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ সভা’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ আহবান জানান অংশগ্রহণকারী আলোচকরা।

এতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সামাজিক শৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার উন্নয়নে দক্ষ, মেধা ও মানসম্পন্ন শিক্ষিত যুবশক্তির বিকল্প নেই। কিন্তু বর্তমানে এখানে ঘরে ঘরে উচ্চশিক্ষার সনদধারী থাকলেও তারা অনেকে বাবা, মা ও সমাজের বোঝা হয়ে রয়েছে। কারণ তারা বেকার, কোথাও কোনো চাকরি নেই। চাকরির প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারে না। তাই শুধু সনদ অর্জন করলে হবে না, প্রয়োজন মেধাসম্পন্ন শিক্ষাগত যোগ্যতার। বেকারত্বের কারণে পাহাড়ে যুবসমাজ বিপথে যাচ্ছে, নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এখানে বেকারত্ব দূরীকরণে স্থায়ী সমাধান দরকার। এজন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।

এদিন বেলা ১১টায় শহরের আশিকা কনভেশন হলে সিভিক প্লাটফরম আহবায়ক জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিখি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুবাইদা আক্তার। বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস বাস্তবায়নাধীন ‘আস্থা প্রকল্প’ আয়োজিত সভায় প্যানেল বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেটক মামুনুর রশিদ, জামায়াতে ইসলামির জেলা আমির আবদুল আলীম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহবায়ক বিপিন চাকমা।

স্বাগত বক্তব্য দেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। এছাড়া আইনজীবী, প্রথাগত নেতৃত্ব, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক। মালটিমিডিয়া প্রজেক্টরে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল একটি কালজয়ী প্রতিষ্ঠান -৪১ বিজিবি অধিনায়ক

কাপ্তাইয়ে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে সেমিনারে

রামগড়ের পাতাছড়া গণহত্যার ৩৮ বছর আজ, মেলেনি স্বীকৃতি

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট চালু রয়েছে 

ঈদগাঁওয়ে চোরাই গরুসহ চক্রের সদস্য আটক

মহালছড়িতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

আগামী দিনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে-ওয়াদুদ ভূঁইয়া 

সাজেকে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি

কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে রুমায় মানববন্ধন 

ছাতক শাহজালাল মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: