বুধবার , ৩ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপি’র সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৩, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা ও প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্তে মুক্তির দাবিতে বুধবার সকালে রাঙামাটি জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুদার দিপু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়াকে বর্তমান দুশাসক আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ অন্যায় ভাবে মামলা হামলা দিয়ে অসুস্থ করে রেখেছেন। আমরা বেগম খালেদা জিয়া’র নিঃশর্তে মুক্তি ও বেগম খালেদা জিয়া’র সুচিকিৎসার দাবি করছি। রীতিমত এই সরকার পাগল হয়ে গেছে। দেশের অর্থ বিভিন্ন ভাবে বিদেশে পাচার করা হচ্ছে। আজ ব্যাংকগুলো খালি করে ফেলা হচ্ছে।দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। দেশে একের পর এক নাটক হচ্ছে।সাবেক পুলিশ প্রধান বেনজীর ও এনবিআর কর্মকর্তা মতিউর দেশের টাকা বিদেশে পাচার করছে সে ব্যাপারে সরকার নীরব! অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম লাগামহীন ভাবে বাড়ছে। জনগণ ভয়ে ঢড়ে মূখ খুলছে না। মানুষ মানবেতর জীবনযাপন করছে। সারা দেশে লোটপাট চলছে। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো।
সাবেক যুগ্ন জজ ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা এড.দীপেন দেওয়ান বলেন, মানুষ দিশেহারা হয়ে গেছে মানুষ যেখানে যাবে সেখানেই অনিয়ম আর দুর্নীতি। দুদক দেখেও না দেখার বান ধরে বসে আছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই বেগম খালেদা জিয়া’র মুক্তি, তার সুচিকিৎসা এবং সারা দেশের বিএনপি’র নেতাকর্মীদের মিত্যা মামলা প্রত্যাহার করা হউক। অন্যথায় এ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্ন জজ এ্যাডভোটেক দীপেন দেওয়ান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, বিএনপি’র শীর্ষ নেত্রী মৈত্রি চাকমা, জেলা বিএনপি’র সহসভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক আলী বাবর, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও অংগসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সবাই বলেন, বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠাতে সু-ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। সাথে সাথে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর অন্যায় ভাবে দেওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। আমরা রাজপথে আছি আগামীতেও রাজপথে থাকবো। তার পরও এই জুলুমবাজ সরকারের কাছে মাথানত করবো না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণহত্যা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

পার্বত্য চট্টগ্রামের পাসের হার হ্রাস পাওয়ায় পিসিপির উদ্বেগ

ইংরেজি নববর্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের ক্রীড়া প্রতিযোগিতা

মানিকছড়িতে স্কুল পর্যায়ে লিঙ্গ বৈষম্যমূলক আচরণগত দৃষ্টিভঙ্গি দূরীকরণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

বৈষম্যমূলক উপজাতি কোটা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান পিসিসিপি’র

নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

রুমায় পিসিসিপির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ৩ সন্তানের জননী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কাউখালীতে ব্যাটারীচালিত রিকশা খালে পড়ে গুরুতর আহত ৩ 

রাঙামাটিতে আগামীকাল থেকে ৩৬ ঘন্টার হরতালের ডাক

error: Content is protected !!
%d bloggers like this: