মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রুমায় পিসিসিপির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ

 

অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখ (মঙ্গলবার) সকালে রুমা উপজেলার মায়াকুঞ্জ প্লটের দ্বিতীয় তলায় বান্দরবানের রুমা উপজেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সম্প্রদায়ের ৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার উদ্দ্যেগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান আখন্দ, পিসিসিপি বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা, রুমা চিত্ররথ চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ররঞ্জন চাকমা, রুমা জাবালুল কুরআন মাদরাসা ও এতিমখানা প্রধান শিক্ষক মাওলানা হুজাইফা মাহমুদ, রুমা জাবালুল কুরআন মাদরাসা ও এতিমখানা পরিচালানা কমিটির সাধারন সম্পাদক মাওলানা ইউনুচ, রুমা বাজার পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া, রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম ও পিসিসিপি, পিসিএনপি স্থানীয় নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কিছুদিন আগেও সম্প্রীতি বজায় রেখে রুমা উপজেলার ১৬ জন শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির নতুন বই বিতরন করা হয় এবং আজকে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সম্প্রদায়ের ৩১ জন শিক্ষার্থী ও রুমা সরকারি সাঙ্গু কলেজ থেকে এইচএসসি-২৩ পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ ৪.০০ পাওয়ায় সুস্মিতা সেলিম মীমকে কৃতি সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। উক্ত কৃতি সংবর্ধনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে ২.৫ দিস্তা খাতা, ১টি কলম, ১ টি পেনসিল, ১ টি ফাইল প্রদান করা হয়। সেই সাথে রুমা উপজেলার কেউ যদি আর্থিক সমস্যার কারনে বান্দরবান গিয়ে পড়ালেখা করতে সমস্যা হয় তাহলে তাদেরকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন জমির উদ্দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু  

কাপ্তাই ৬ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি, ২ শিক্ষার্থী হাসপাতালে

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে স্কাউটস দিবস পালিত

ঈদগাঁওয়ে ড্রেনেজ নির্মানে অনিয়ম, ঠিকাদার উধাও

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কর্মতৎপরতার প্রতি সাধুবাদ জ্ঞাপন করেছেন বিশিষ্ট ব্যক্তিরা

বেতবুনিয়া পিএসটিএস কেজি স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে  নানা আয়োজন

রাবিপ্রবিতে বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রতিকৃতি স্থাপন

৯ বছর পর মেয়েকে ফিরে পেলেন মা

ফের বাজার তদারকিতে কাপ্তাই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

error: Content is protected !!
%d bloggers like this: